কাক ও কোকিলের গল্প: চালাক কোকিলের বুদ্ধি ও বোকা কাক

একটি শিক্ষামূলক নীতিকথা যেখানে চালাক কোকিল নিজের ডিম কাকের বাসায় রেখে যায়, আর সরল কাক অজান্তেই সেই বাচ্চাকে বড় করে তোলে।

ছোটদের জন্য কাক ও কোকিলের গল্প একটি জনপ্রিয় শিক্ষামূলক নীতিকথা। কাকের এই গল্পে দেখা যায়, কীভাবে একটি চালাক কোকিল নিজের স্বার্থে একটি সরল কাককে ব্যবহার করে। গল্পটি শুধু বিনোদনই দেয় না, বরং সতর্কতা, বিচক্ষণতা এবং অন্ধ বিশ্বাসের পরিণতি সম্পর্কেও গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। 
কাক ও কোকিলের গল্প

শিশুদের নৈতিক শিক্ষা ও মূল্যবোধ গঠনের জন্য চালাক কোকিলের গল্প একটি চমৎকার গল্প। চলুন গল্পটি পড়ি।

কাক ও কোকিল এর গল্প - চালাক কোকিলের গল্প 

শহরের জনবসতি পূর্ণ এলাকায় একটি গাছে একটি বোকা কাক বসবাস করত। সে প্রতিদিন খাবারের খোঁজে দূর দূরান্তে উড়ে খাবার সংগ্রহ করত। 

এভাবেই চলছিল কাকের জীবন। একদিন মেয়ে কাক তার বাসা মেরামতের জন্য খরকুটা আনতে দূরে মাঠের মধ্যে গেল।

কাক মাঠে যেতে না যেতেই একটি কোকিল গাছের ডালে এসে বসল। দূর থেকে আসা কোকিল এর ডিম পাড়ার সময় হল। সে বুঝতে পারছিল না কোথায় ডিম রাখবে এবং তার ডিম রাখার কোন নির্দিষ্ট বাসা ও নেই। 

হঠাৎ, গাছের ডালে কোকিল একটা বাসা দেখতে পেল এবং চালাক কোকিল সেই বাসায় ডিম পাড়ার চিন্তা করল। 

উড়ে গিয়ে কোকিল কাকের বাসায় দুটো ডিম পেড়ে আবার অজানা গন্তব্যে উড়াল দিল। 

কাক খরকুটা নিয়ে নিজের বাসায় এসে পৌঁছাল এবং দেখল তার বাসায় দুটো ডিম। বোকা কাক কোন কিছু চিন্তা না করে ডিমে তা দিতে লাগল।

একদিন কোকিলের ডিম ফেটে বাচ্চা বের হল এবং কাক খুব খুশি হল, কারণ কোকিল এর বাচ্চা দেখতে কাকের মত হয়েছিল। 

কাক খুব আদর যত্নে কোকিলের বাচ্চা বড় করল এবং এক সময় কোকিলের বাচ্চা বড় হল। কাক খাবারের খোঁজে বের হল এবং কোকিলের বাচ্চা অজানা গন্তব্যে উড়াল দিল। 

কাক যখন খাবার সংগ্রহ করে বাড়ি ফিরল। তখন কাক বাসা ফাঁকা দেখতে পেল এবং কাক বুঝতে পারলো বাচ্চাটি ছিল মূলত একটি চালাক এবং চতুর কোকিলের। 

কাক খুব কষ্ট পেল এবং আবার নতুন করে তার একার জীবন শুরু হল। 

গল্পের শিক্ষা (Moral of the story) 

একটি গানে আছে যে, বড় চতুর কোকিলারে, কাকের বাসায় ডিম পাড়ে। যানে না রে, কাক জানে না।

যাইহোক, এই গল্প থেকে আমরা শিখতে পারি যে জীবনে সব সময় সতর্ক ও সচেতন থাকা খুব গুরুত্বপূর্ণ। না জেনে বা যাচাই না করে কোনো কিছু বিশ্বাস করলে অনেক সময় ক্ষতির সম্মুখীন হতে হয়। 

গল্পের মধ্যে চালাক কোকিল নিজের স্বার্থে কাকের সরলতার সুযোগ নিয়েছিল, আর বোকা কাক কিছু না বুঝেই অন্যের দায়িত্ব পালন করেছিল। তাই আমাদের উচিত যে কোনো পরিস্থিতিতে বুদ্ধি ও বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া। 

একই সঙ্গে এই গল্প আমাদের শেখায় যে অন্যের পরিশ্রম বা সরলতার সুযোগ নেওয়া কখনোই ভালো কাজ নয়। সতর্কতা, বিচারবোধ এবং সঠিক চিন্তাভাবনা মানুষকে অনেক ভুল ও প্রতারণা থেকে রক্ষা করতে পারে।

কৌকিল ও কাকের গল্প থেকে প্রশ্ন ও উত্তর

১০টি ছোট প্রশ্ন ও উত্তর

১. কাক কোথায় বাস করত?

উত্তর: শহরের একটি গাছে বাস করত।

২. কাক প্রতিদিন কী করত?

উত্তর: খাবারের খোঁজে দূরে দূরে  যেত।

৩. কাক কেন মাঠে গিয়েছিল?

উত্তর: বাসা মেরামতের জন্য খড়কুটা আনতে।

৪. কোকিল গাছে এসে কী দেখল?

উত্তর: একটি কাকের বাসা দেখল।

৫. কোকিলের কী সময় হয়েছিল?

উত্তর: ডিম পাড়ার সময় হয়েছিল।

৬. কোকিল কোথায় ডিম পাড়ল?

উত্তর: কাকের বাসায় ডিম পাড়ল।

৭. কাক বাসায় ফিরে কী দেখল?

উত্তর: বাসায় দুটি ডিম দেখল।

৮. কাক ডিমগুলোর কী করল?

উত্তর: ডিমে তা দিতে লাগল।

৯. বড় হয়ে কোকিলের বাচ্চা কী করল?

উত্তর: উড়ে অজানা গন্তব্যে চলে গেল।

১০. শেষে কাক কী বুঝতে পারল?

উত্তর: বাচ্চাটি আসলে কোকিলের ছিল।

আরো গল্প পড়ুন,








এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url