কাক ও শিয়াল গল্প | মিথ্যা প্রশংসার ফাঁদ ও বুদ্ধির শিক্ষা

এক ধূর্ত শিয়াল, এক সরল কাক এবং এক টুকরো পনিরের গল্প, যেখানে চাটুকারিতার ফাঁদে পড়ে কাক হারায় তার খাবার, আর শেখে জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা।

বাংলা নীতিকথার জনপ্রিয় গল্পগুলোর মধ্যে “কাক ও শিয়াল” একটি অত্যন্ত শিক্ষণীয় গল্প। এই গল্পে আমরা দেখতে পাই কীভাবে একটি ধূর্ত শিয়াল মিথ্যা প্রশংসা ও মিষ্টি কথার মাধ্যমে একটি সরল কাককে বোকা বানিয়ে তার মুখের পনির হাতিয়ে নেয়। গল্পটি শুধু শিশুদের জন্য নয়, বড়দের জন্যও একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

বর্তমান সমাজেও অনেক মানুষ মিথ্যা প্রশংসা করে অন্যের বিশ্বাস অর্জন করতে চায় এবং নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করে। তাই কাক ও শিয়ালের গল্প আমাদের শেখায় যে চাটুকারিতা ও অতিরিক্ত প্রশংসার ফাঁদে পড়া উচিত নয়। নিজের বুদ্ধি ও বিবেচনা শক্তি ব্যবহার করে সিদ্ধান্ত নেওয়াই জীবনের সঠিক পথ।

কাক ও শিয়াল গল্প | মিথ্যা প্রশংসার ফাঁদ ও বুদ্ধির শিক্ষা

এই শিক্ষণীয় গল্পটি পড়ে জানুন কীভাবে একটি কাক নিজের ভুল থেকে শিক্ষা পেল এবং কেন মিষ্টি কথার আড়ালে লুকিয়ে থাকা উদ্দেশ্য সম্পর্কে সতর্ক থাকা জরুরি।

কাক ও শিয়াল গল্প 

এক কাক একটি শিমুল গাছের ডালে বসবাস করত। সে প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার খেয়ে জীবন ধারণ করত। একদিন কাক এক টুকরো পনির একজন মানুষের বাড়িতে থেকে চুরি করে আনল। সে তার নিজ বাসার গাছের ডালে বসে আরাম করে খাবে বলে ভাবছিল।

ঠিক তখনই গাছের তলা দিয়ে এক চালাক এবং ধূর্ত শিয়াল যাচ্ছিল। শিয়াল পন্ডিত গান গাইতে গাইতে যাচ্ছিলো। হঠাৎ, শিয়াল উপরে তাকিয়ে দেখল, কাকের মুখে পনির। পনিরটা দেখে তার খুব লোভ হলো। 

শিয়াল ভাবল, "যেভাবেই হোক কাকের মুখ থেকে পনিরটা ফেলতে হবে। তার সাথে কথা বলতে বলতেই তাঁর পনির নিয়ে নিতে হবে।" সে তখন কাকের দিকে তাকিয়ে মিষ্টি গলায় বলতে লাগল, 

"আহা, কাক ভাই! কী সুন্দর তুমি দেখতে! তোমার পালকগুলো কী চকচকে কালো। তোমার চেহারাটাও কী সুন্দর!”

শিয়াল আরো বলল, “আচ্ছা, তোমার গলার স্বরও নিশ্চয়ই খুব মিষ্টি হবে? কোকিলের চেয়েও সুন্দর? একটু গান শোনাও না ভাই। তোমার গান শোনার জন্য আমার মনটা ছটফট করছে।"

শিয়ালের মিষ্টি কথায় আর তোষামোদে কাকের মন গলে গেল। সে ভাবল, "আসলেই তো, আমি কত সুন্দর! আমার গানের গলাও নিশ্চয়ই খুব ভালো।"

শিয়ালের মিষ্টি কথায় কাকের গর্বে বুক ভরে গেল। সে গান গাওয়ার জন্য যেই মুখ খুলল, "কা কা" করে ডেকে উঠল, অমনি মুখের পনিরের টুকরোটা টুপ করে নিচে পড়ে গেল। শিয়াল তখন খপ করে পনিরটা মুখে নিয়ে নিল।

কাক শিমুল গাছের ডালে বসে কাঁদতে লাগলো এবং বলল আমার পনির আমাকে দিয়ে দাও। 

তারপর কাকের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, "বোকা কাক! তুমি দেখতে কালো, মন ও ভালো কিন্তু তোমার বুদ্ধি নেই। 

এই বলে শিয়াল পনির খেতে খেতে চলে গেল। কাক তখন শিয়াল এর পিছনে পিছনে উড়তে লাগল এবং শিয়াল কে তাড়া করতে লাগল। 

একটু দূরে গিয়ে শিয়াল তার নিজের গুহায় ঢুকে গেলো এবং কাক তখন নিজের বোকামির জন্য মাথা চাপড়াতে লাগল।

গল্পের শিক্ষা (Moral of the story) 

চাটুকারের কথায় ভুলো না। মিথ্যা প্রশংসা শুনে গলে গেলে নিজেরই ক্ষতি হয়। নিজের জিনিস নিজের কাছে রাখো, অন্যের মিষ্টি কথায় ভুলো না।

যখন তোমার কাছে কোনো খাবার, সম্পদ বা সফলতা আসে, তখন চাটুকার লোকের অভাব হয় না। তারা মিষ্টি কথায় তোমার মন গলিয়ে ফায়দা লোটার চেষ্টা করে। যখনই তুমি কারো সঙ্গে কথা বলতে চাও বা নিজের সফলতা দেখাতে যাও, তখনই এই মিষ্টি কথার লোকেরা তাদের লাভের অংশ নিয়ে নেওয়ার চেষ্টা করে।

যদি সেটা তোমার সম্পদ হয়, তাহলে তারা তা ক্ষতি বা চুরি করার পরিকল্পনা করে। আর যদি তোমার সফলতা দেখে, তাহলে সেটার কীভাবে ক্ষতি করা যায় বা তোমার সফলতাকে কীভাবে ব্যর্থ করা যায়, তারা সেই পরিকল্পনা করে।

বুদ্ধি তৈরি করো এবং মিষ্টি কথার মানুষদের থেকে দূরে থাকো। তোমার সফলতা দেখে তারা কখনোই তোমার মঙ্গল কামনা করে না। বরং তারা তোমার দুর্বলতার সুযোগ খোঁজে এবং তোমার সফলতা ও সম্পদের ক্ষতি করার চেষ্টা করে।

কাক ও শিয়ালের গল্প থেকে ছোট প্রশ্ন ও উত্তর 

১০টি ছোট প্রশ্ন ও উত্তর

১. প্রশ্ন: কাক কোথায় বসবাস করত?

উত্তর: একটি শিমুল গাছের ডালে।

২. প্রশ্ন: কাক কী চুরি করে এনেছিল?

উত্তর: এক টুকরো পনির।

৩. প্রশ্ন: পনির দেখে কে লোভী হয়ে উঠল?

উত্তর: ধূর্ত শিয়াল।

৪. প্রশ্ন: শিয়াল কাককে কী দিয়ে বোকা বানিয়েছিল?

উত্তর: মিথ্যা প্রশংসা ও মিষ্টি কথা দিয়ে।

৫. প্রশ্ন: শিয়াল কাককে কী করতে বলেছিল?

উত্তর: গান গাইতে বলেছিল।

৬. প্রশ্ন: কাক মুখ খুলতেই কী হলো?

উত্তর: পনির নিচে পড়ে গেল।

৭. প্রশ্ন: পনির পড়ার পর শিয়াল কী করল?

উত্তর: পনিরটি খেয়ে নিল।

৮. প্রশ্ন: কাক কেন দুঃখ পেল?

উত্তর: নিজের বোকামির জন্য।

৯. প্রশ্ন: শিয়াল কোথায় পালিয়ে গেল?

উত্তর: নিজের গুহায়।

১০. প্রশ্ন: গল্পের মূল শিক্ষা কী?

উত্তর: চাটুকারের কথায় বিশ্বাস করা উচিত নয়।

আরো গল্প পড়ুন, 

১. শিয়াল ও আঙুর ফল গল্প 

২. নীল শেয়াল এর গল্প 

৩. চালাক শিয়াল ও বোকা ছাগলের গল্প 

৪. বাঘখেকো শেয়াল ছানার গল্প 

৫. কাক এবং কলসির গল্প 

৬. কাক ও কোকিলের গল্প 

৭. শিয়াল আর সোনালি মোরগ গল্প

৮. ক্ষুধার্ত কালো কাকের গল্প 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url