এক কাঠুরিয়ার লোহার কুড়ালের গল্প: ভোতা কুড়াল

এক কাঠুরিয়ার ভোতরা লোহার কুড়াল

একটি ভোতা লোহার কুড়াল কীভাবে এক কাঠুরিয়ার পুরো জীবন বদলে দিল?
একদিন মাত্র পাঁচ টাকা না থাকায় সে বুঝতে পারল, শুধু কঠোর পরিশ্রম করলেই হয় না। সংসার সঠিকভাবে চালানোর জন্য সঞ্চয়, পরিকল্পনা ও মিতব্যয়িতাও সমান গুরুত্বপূর্ণ। 
এক কাঠুরিয়ার লোহার কুড়ালের গল্প

এই শিক্ষামূলক গল্পে জানবেন কীভাবে কাঠুরিয়ার একটি ছোট ভুল থেকে তাঁর পরিবার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছিল।

এক কাঠুরিয়ার লোহার কুড়ালের গল্প

অনেক অনেক দিন আগের কথা।

এক গ্ৰামের ছোট্ট কুঁড়ে ঘরে বসবাস করত এক কাঠুরে এবং তার মিষ্টি বউ। তার বউ যখন যা কিছু চাইতো, তখনি কাঠুরিয়া তার বউ এর জন্য খাবার, পোশাক, চুরি, নিয়ে আসতো। 

এভাবে চলছিল তাদের সংসার। প্রতিদিন বউ এর জন্য বিভিন্ন পন্য নিয়ে আসতো এবং প্রতিদিনের টাকা প্রতিদিন শেষ হয়ে যেত। 

এই কারণে কাঠুরিয়া প্রতিদিন কঠোর পরিশ্রম করতে হতো। প্রতিদিন বউ এর জন্য কিছু নিয়ে যাওয়া, সংসার চালানো এবং দিন শেষে টাকা শেষ। 

একদিন সকালে কাঠুরিয়া বনে গাছ কাটতে গেল। কড়াই গাছ কাটতে কাটতে সে খেয়াল করল তার লোহার কুড়ালটি দিয়ে ঠিক ভাবে গাছ কাটা যাচ্ছে না। 

সেই দিন কাঠুরিয়ার আর গাছ কাটা হল না। সে কামার নিকট গেল কুড়াল নিয়ে। কামার বলল তোমার লোহার কুড়ালটি ভোতরা হয়ে গেছে। পাঁচ টাকা লাগবে ঠিক করতে। 

কাঠুরিয়া বলল আচ্ছা কামার দাদা ঠিক করো এখনি। 

কামার বলল এখন আমি তোমার কুড়ালের কোনো কাজ করতে পারব না। এখন টাকা দিয়ে যাও। কালকে বিকালে এসে কুড়াল নিয়ে যাবে। আমাকে এখন টাকা দাও? 

কাঠুরিয়া বলল কামার দাদা, আসলে এখন আমার কাছে কোনো টাকা নেই। তুমি কুড়ালটি ভালো করে দাও। আমি তোমাকে দুইদিন পর টাকা দিয়ে দিব। 

কামার বলল, ধার নিয়ে আমি লোহার কাজ করি না। আর তুমি জানো না, ধার করে কুড়াল ভালো করা যায় না। 

কাঠুরিয়া আবার বলল, কামার দাদা আমাকে ভোতা কুড়ালটি ভালো করে দাও। তোমাকে দুইদিন পরে টাকা দিয়ে দেব। 

কামার বলল, না। আমি তোমার ভোতা কুড়ালের কাজ করতে পারব না। তুমি যখন টাকা নিয়ে আসবে, তখন আমি তোমার কাজ করে দেব। এখন কুড়াল নিয়ে বিদায় হও। 

দুখি মনে বেচারা কাঠুরিয়া বাড়িতে এসে বসে পড়ল এবং চিন্তা করতে লাগল। যদি বউ এর সব আবদার না পূরণ করতাম এবং কিছু টাকা সঞ্চয় করতাম। তাহলে, আমাকে আজ শুন্য হাতে কামার কাছ থেকে ফেরত আসতে হতো না। 

কিছুক্ষণ পর, তার বউ ঘর থেকে বের হয়ে কাঠুরিয়া কাছে এসে বসল এবং বলল আসলে আমার ভূল হয়েছে তোমার কাছ থেকে আমার যে কোন জিনিস বায়না করা। আমাকে ক্ষমা কর। 

কাঠুরিয়া বলল আসলে তোমার চাওয়ার কোন দোষ নয়। আসলে আমরা প্রতিদিন কাঠ বিক্রি করে, প্রতিদিনের প্রতিদিন খরচ করেছি। কখনো টাকা সঞ্চয় করার চেষ্টা করিনি। যদি আমরা কিছু পরিমাণ টাকা সঞ্চয় করতাম। তাহলে, আমাদের এই দিন দেখতে হতো না। 

সেই দিন কাঠুরিয়া ও তার বউ কোন খাবার না খেয়ে ঘুমিয়ে গেল এবং পরের দিন সকালে কাঠুরিয়া আবার ভোতা কুড়াল দিয়ে গাছ কাটল। বিকালে সেই কাঠ বাজারে বিক্রি করল এবং মোট দশটাকা পেল। 

কাঠুরিয়া কামার কে পাঁচ টাকা দিল কুড়ালটি ধারালো করতে এবং বাকি টাকা দিয়ে চাল, ডাল, এবং তরকারি ক্রয় করল। 

বাড়ির জন্য বাজার কিনে কাঠুরিয়া বাড়ি ফিরে এলো এবং সন্ধ্যায় তাঁর বউ রান্না করল এবং কাঠুরিয়া ও তার বউ রাতের খাবার তৃপ্তি সহকারে খেল। 

এরপর, কাঠুরিয়া নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় শুরু করল এবং তার বউ অতিরিক্ত বায়না ত্যাগ করল এবং তাদের সংসারে আবার সুখ ফিরে এলো। 

গল্পের শিক্ষা (moral of the story)

এই গল্পটি আমাদের শেখায় যে, আয় যতই কম হোক না কেন, নিয়মিত কিছু অর্থ সঞ্চয় ভবিষ্যতের বিপদে সবচেয়ে বড় উপকারী বন্ধু হিসেবে সহায়তা করে। অপ্রয়োজনীয় খরচ এবং প্রতিদিনের সব আয় শেষ করে ফেললে ছোট সমস্যাও বড় সংকটে পরিণত হতে পারে। 

একই সঙ্গে পরিবারে পারস্পরিক বোঝাপড়া, সংযম এবং দূরদর্শী পরিকল্পনা থাকলে কঠিন সময়ও সহজে অতিক্রম করা যায়। তাই পরিশ্রমের পাশাপাশি সঞ্চয়ের অভ্যাস, মিতব্যয়িতা এবং দায়িত্বশীল অর্থব্যবস্থাপনাই সুখী জীবনের অন্যতম ভিত্তি।

এক কাঠুরিয়ার লোহার কুড়ালের গল্প থেকে প্রশ্ন ও উত্তর 

৮টি ছোট প্রশ্ন ও উত্তর

১. কাঠুরিয়া কোথায় বাস করত?

উত্তর: একটি গ্রামের ছোট্ট কুঁড়ে ঘরে।

২. কাঠুরিয়ার কুড়াল দিয়ে গাছ কাটা যাচ্ছিল না কেন?

উত্তর: কুড়ালটি ভোতা হয়ে গিয়েছিল।

৩. কামার কুড়াল ধারালো করতে কত টাকা চেয়েছিল?

উত্তর: পাঁচ টাকা।

৪. কামার কেন ধার করতে রাজি হয়নি?

উত্তর: কারণ সে ধার নিয়ে কাজ করত না।

৫. কাঠুরিয়া বাড়ি ফিরে কী বুঝতে পারল?

উত্তর: সঞ্চয় না করাই তাদের বড় ভুল ছিল।

৬. পরের দিন কাঠ বিক্রি করে কাঠুরিয়া কত টাকা পেল?

উত্তর: দশ টাকা।

৭. কাঠুরিয়া প্রথমে কী কাজে টাকা খরচ করল?

উত্তর: পাঁচ টাকা দিয়ে কুড়াল ধারালো করাল।

৮. গল্পের শেষে তাদের সংসারে সুখ কেন ফিরে এলো?

উত্তর: তারা সঞ্চয় শুরু করল এবং অপ্রয়োজনীয় খরচ কমিয়ে দিল।

আরো গল্প পড়ুন,





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url