এক সত্য বাদী কাঠুরিয়ার গল্প: সোনার কুড়াল, রুপার কুড়াল, এবং লোহার কুড়াল

সত্যবাদী কাঠুরিয়ার গল্প: জলপরী নিল পরীক্ষা

এক কাঠুরিয়ার লোহার কুড়াল পড়ে যায় একটি পুকুরে। সেখানে থেকে কুড়াল খুঁজে দেয় একজন জলপরী। এক জলপরী কাঠুরিয়া কে রুপার ও সোনার কুড়াল লোভ দেখানোর জন্য দিলে ও সৎ কাঠুরিয়া নেই না। শেষে, জলপরী কাঠুরিয়াকে লোহার, সোনার, ও রুপার কুড়াল পুরষ্কার দেয়। 

এক সত্য বাদী কাঠুরিয়া: সোনার কুড়াল, রুপার কুড়াল

গল্পটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চলুন গল্লটি পড়ি এবং জেনে নিই জলপরী কীভাবে কাঠুরিয়ার সততার পরীক্ষা নিল। 

জলপরী ও এক সত্যবাদী কাঠুরিয়ার গল্প

অনেক অনেক দিন আগে, একটি বনের মাঝে ছোট্ট একটি কুঁড়ে ঘরে বসবাস করে মারুফ নামের একজন সৎ ও সত্যবাদী কাঠুরিয়া ও তার বউ। সে প্রতিদিন বন জঙ্গলে বেড়ে ওঠা সেগুন, শাল, গামার, আকাশমণি

ইউক্যালিপটাস এবং মেহগনি গাছ কাটত। কাঠুরিয়াটি প্রতিদিন বড় বড় গাছ গুলো কাটত এবং গাছ গুলোর ছোট ছোট লকড়ি গুলো একটি বাজারে গিয়ে বিক্রি করত। 

মারুফ কাঠুরিয়ার অনেক কষ্টে জীবন যাপন করত। তাঁকে সাহায্য করার মত কেউ নেই। 

প্রতিদিনের ন্যায় একদিন মারুফ কাঠুরিয়া বনে গাছ কাটতে গেল। 

পথে হাঁটতে হাঁটতে মারুফ বলল, “আজ অনেক গাছ কাটবো। দুই দিন কম করে গাছ কাঁটায় সংসার ঠিক মত চলছে না। একটি মোটা ও বড় গাছ খুঁজি।" 

বনের সবুজে ঘেরা পথ ধরে হাঁটতে হাঁটতে মারুফ কাঠুরিয়া পৌঁছালো একটি পুকুরের কাছে। পুকুর পাড়ে ছিল একটি বড় জারুল গাছ।

কাঠুরিয়া জারুল গাছ দেখে কাঠ কাঁটার ইচ্ছা পোষণ করলেন এবং সিদ্ধান্ত নিলেন জারুল গাছটি আজকের মধ্যে কাটবে।

গাছ কাটা আরম্ভ করলো। প্রচুর শক্তি ও সাহস দিয়ে গাছ কাটছিল। যেভাবে হোক গাছটি কেটে আজকের মধ্যে শেষ করতে হবে। 

কাঠুরিয়া আরো দ্রুত গাছ কাটা আরম্ভ করলো। 

হঠাৎ, গাছ কাটার সময় মারুফ কাঠুরিয়ার হাত থেকে লোহার কুড়াল ছুটে গিয়ে পড়ল পাশে থাকা একটি পুকুরে। পুকুটি ছিল বেশ গভীর এবং অনেক দিন কেউ পুকুরে না নামাই ভূতের ভয়ে মারুফ কাঠুরিয়া পুকুরে নামতে পারল না। 

পুকুর ধারে বসে মারুফ কাঠুরিয়া তাঁর বউ এবং প্রিয় কুড়াল হারানোর কষ্টে কাঁদতে লাগলেন। চোখ বেঁয়ে পানি ঝড়ছে। কাঠুরিয়া চিৎকার করে কাঁদছে। 

কাঠুরিয়া বলল, “হায় আমার প্রিয় কুড়াল কোথায় গেল? আমার কুড়াল পুকুরে পড়ে গেল। আমি কীভাবে কুড়াল খুঁজে বের করব? আমি কীভাবে জীবন অতিবাহিত করব? আমার সংসারের কি হবে?" 

পুকুরের মাঝখানে বসবাস করত একটি দয়ালো এবং ভালো জলপরী। সে পুকুরের মধ্য থেকে কাঠুরিয়ার কান্নার আওয়াজ শুনতে পেল। 

জলপরীটি পুকুরের মধ্য থেকে বের হয়ে আসলো এবং জিজ্ঞাসা করলো, "হে কাঠুরিয়া তুমি কাঁদছো কেন? তোমার কি কষ্ট আমাকে বলো? আমি তোমার দূর করার চেষ্টা করব।”

মারুফ কাঠুরিয়া ভয়ে ভয়ে বলল, "জলপরী আসলে আমার কুড়াল হারিয়ে গেছে। তুমি কি আমাকে কুড়ালটি পুকুর থেকে খুঁজে বের করে দিবে?" 

জলপরীর ছিল বেশ বুদ্ধি। কাঠুরিয়া সত্য কথা বলছে কিনা পরীক্ষা করার জন্য জলপরী পুকুরে ডুব দিল এবং একটি রুপার কুড়াল নিয়ে এসে বলল, “হে কাঠুরিয়া এই রুপার কুড়ালটি কি তোমার?”

কাঠুরিয়া সত্য কথা বলল এবং সে জলপরীটিকে বলল, “এই রুপার কুড়াল আমার নয়। তুমি ঠিক ভাবে খুঁজো। আমার কুড়ালটি ছিল লোহার।‌

জলপরী আবার পুকুরে ডুব দিল এবং কিছুক্ষণ পর পুকুর থেকে উঠে বলল, "হে কাঠুরিয়া এই সোনার কুড়ালটি কি তোমার?”

দ্বিতীয়বার কাঠুরিয়া আবার সত্য কথা বলল এবং সে জলপরীটিকে বলল, “এই সোনার কুড়ালটি আমার নয়। তুমি ঠিক ভাবে খুঁজো। আমার কুড়ালটি ছিল লোহার।‌

কাঠুরিয়ার উপর জলপরীর বিশ্বাস জন্ম নিল এবং শেষ বারের মত পরী পুকুরে ডুব দিল এবং কিছুক্ষণ পর পুকুর থেকে উঠে বলল, "হে কাঠুরিয়া এই লোহার কুড়ালটি মনে হয় তোমার?”

তৃতীয় বার কাঠুরিয়া আবার সত্য কথা বলল এবং সে জলপরীটিকে বলল, “এই লোহার কুড়ালটি আমার। আমার কুড়ালটি আমাকে দাও। তোমাকে অনেক ধন্যবাদ”

জলপরী বলল, “কাঠুরিয়া তুমি সত্যবাদী, তুমি সত্যবাদী। তুমি একজন সৎ কাঠুরিয়া। তুমি লোভ করে রুপার ও সোনার কুড়াল না নেওয়াই, আমি তোমাকে সোনার কুড়াল ও রুপার কুড়াল পুরষ্কার দিলাম।”

কাঠুরিয়া আনন্দ করতে করতে সত্য বাদী মারুফ কাঠুরিয়া, সোনার কুড়াল, রুপার কুড়াল, এবং লোহার কুড়াল নিয়ে বাড়ি চলে গেল এবং সুখের দিন শুরু হল। তাঁর আর দুঃখ রইল না।

গল্পের শিক্ষা (Moral of the story)

লোভ করা ছেড়ে দাও। সৎ ও সত্যবাদী হও। কারণ, লোভ ছেড়ে দিয়ে সৎ ও সত্যবাদী হলে মানুষের বিশ্বস্ততা অর্জন করতে পারবে এবং কাঠুরিয়ার মত সকল জায়গায় থেকে পুরষ্কাকৃত হতে পারবে। 

আমি আরো বলব, “অভাবে স্বভাব নষ্ট করা থেকে বিরত থাকুন। সৎ ও সত্যবাদী হন। জীবনের কোনো না কোনো জায়গায় আপনার সৎ ও সত্যবাদী হওয়াই আপনাকে সফলতা পেতে সাহায্য করবে।” 

Honesty is the best policy 

জলপরী ও সত্যবাদী কাঠুরিয়ার গল্প থেকে প্রশ্ন ও উত্তর 

১০টি ছোট প্রশ্ন ও উত্তর

১. গল্পের প্রধান চরিত্র কে?

উত্তর: মারুফ নামের একজন সৎ ও সত্যবাদী কাঠুরিয়া।

২. মারুফ কী কাজ করতেন?

উত্তর: তিনি বন থেকে গাছ কেটে কাঠ বিক্রি করতেন।

৩. মারুফের কুড়াল কোথায় পড়ে যায়?

উত্তর: একটি গভীর পুকুরে।

৪. কাঠুরিয়ার কান্না কে শুনেছিল?

উত্তর: পুকুরে থাকা দয়ালু জলপরী।

৫. জলপরী প্রথমে কোন কুড়াল দেখিয়েছিল?

উত্তর: রুপার কুড়াল।

৬. দ্বিতীয়বার জলপরী কোন কুড়াল নিয়ে এসেছিল?

উত্তর: সোনার কুড়াল।

৭. কাঠুরিয়ার আসল কুড়াল কী দিয়ে তৈরি ছিল?

উত্তর: লোহার।

৮. কাঠুরিয়া কেন সোনার ও রুপার কুড়াল নেয়নি?

উত্তর: কারণ তিনি সত্যবাদী ও সৎ ছিলেন।

৯. জলপরী শেষে কী পুরস্কার দিল?

উত্তর: সোনার, রুপার ও লোহার - তিনটি কুড়ালই।

১০. গল্পের মূল শিক্ষা কী?

উত্তর: সততা ও সত্যবাদিতা মানুষের সবচেয়ে বড় সম্পদ।

আরো গল্প পড়ুন, 

১. জাদুর লাঠি গল্প - তিনটি ইচ্ছা কি কি চাইলো ছেলেটি

২. এক কাঠুরিয়ার রুপার কুড়াল এর গল্প 

৩. এক কাঠুরিয়ার লোহার কুড়ালের গল্প 

৪. দুই কাঠুরিয়ার কুড়াল গল্প: ভোতরা ও ধারালো কোড়াল 

৫. এক কাঠুরিয়ার সোনার কুড়ালের গল্প

৬. গরীব দুই কাঠুরিয়া ও এক জলপরীর গল্প 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url