চালাক মাছের বুদ্ধিতে পালাল লোভী বক
লোভ, বুদ্ধি আর ঐক্যের শক্তিতে কীভাবে এক চালাক মাছ পুরো বিলের মাছদের রক্ষা করল, জানুন এই শিক্ষণীয় গল্পে।
চালাক মাছের বুদ্ধিতে পালাল লোভী বক একটি সুন্দর শিক্ষণীয় বাংলা গল্প। এই গল্পে দেখা যায়, কীভাবে একটি লোভী বক প্রতিদিন বিলের মাছ শিকার করতে করতে মাছের সংখ্যা কমিয়ে ফেলছিল। তখন এক বুদ্ধিমান মাছ নিজের বুদ্ধি ও কাঁকড়ার সাহায্যে বককে এমন শিক্ষা দিল যে সে ভয়ে পালিয়ে গেল।
ছোটদের জন্য এটি একটি দারুণ নৈতিক শিক্ষা গল্প, যেখানে বুদ্ধি, ঐক্য এবং দূরদর্শিতার গুরুত্ব তুলে ধরা হয়েছে।
বুদ্ধিমান মাছ ও বকের গল্প
একটি সবুজের ভরা বড় একটি বনের মধ্যে ছোট্ট একটি বিলে বক প্রতিদিনের খাবার সংগ্রহের জন্য যেত। তার কাজ ছিল প্রতিদিন বিভিন্ন ধরনের মাছ 🐟 ধরে পেট ভরানো।
ছোট্ট পুকুরে অনেক মাছ ছিল। বক প্রতিদিন এক বিলে থেকে মাছ শিকার করত। ফলে, বিলে মাছের স্বল্পতা দেখা দিল।
সেই বিলে থাকত এক বুদ্ধিমান মাছ। সে সব মাছের কথা চিন্তা করল এবং দেখল এভাবে করে যদি বক মাছ শিকার করে খায়। তাহলে খুব দ্রুত ছোট্ট বিলটিতে মাছ থাকবে না।
একদিন বক মাছ শিকার করতে এলো এবং মাছ শিকার করার জন্য বক বিলের পানির উপর হাঁটতে লাগল।
সে অনেকক্ষণ হাঁটার পর একটি মাছ দেখতে পেল। বক মাছটিকে লম্বা ঠোঁটে খেতে গেল এবং মাছ বলল, “থামো, আমাকে খেও না। আমি তোমাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই।”
বক থেমে গেল এবং বলল, “কি বলবে বলো, আমার পেটে এখন অনেক খিদে, আমি মাছ খেতে চাই।”
মাছটি বলল, “বক ভাই তুমি এই বিল থেকে চলে যাও। এই বিলের মাছ প্রায় শেষ। যদি মাছ খাওয়া বন্ধ না করো। তাহলে, কয়েকদিন পর এখানে আর মাছ পাবে না।”
মাছের কথা শুনে বক খুব রেগে গেল, এবং বলল, “যখন এই বিলে মাছ শেষ হবে, তখন আমি অন্য বিলে যাব। মাছ শেষ না হওয়া পর্যন্ত আমি বিল আমি ছাড়বো না।”
এরপর, বকটি মাছ কে শিকার করার জন্য তাড়া করল। কিন্তু, বুদ্ধিমান মাছ দ্রুত কচুরিপানার মধ্যে ঢুকে গেল।
মাছটিকে না পেয়ে বকটি অন্য মাছ শিকার করতে ব্যাস্ত হয়ে পড়ল এবং সেই দিন অনেক মাছ খেয়ে বক তার বাসায় চলে গেল।
রাতে মাছটি বুদ্ধি করল এবং সে নিজে নিজে চিন্তা করল, বকটিকে বুদ্ধি করে এখান থেকে বিদায় করতে হবে।
সে বিলের কাকরার কাছে গেল এবং তাঁকে সব কথা খুলে বলল। মাছ কাকরা কে বলল বকটিকে একটি বড় শিক্ষা দিতে হবে। সে যেনো এখান থেকে পালিয়ে অন্য বিলে চলে যায়।
কাকরা বলল কীভাবে বকটি কে শিক্ষা দেবে। মাছ বলল, যদি কাক সকালে মাছ শিকার করার সময় তুমি তার লম্বা ঠোঁট ধরে ফেলো এবং তাকে বল এই বিল ছেড়ে যেতে, তাহলে কেমন হবে কাজটি।
কাকরা বলল, “অনেক ভালো বুদ্ধি। আসুক, কাল বক। তাকে একটি শিক্ষা দিব।
পরের দিন সকালে আবার লোভী বকটি বিলে গেল এবং লম্বা ঠোঁটে মাছ শিকার করতে লাগলো।
মাছ আর কাকরা বিলের এক কোণে লুকিয়ে ছিল, যেমনি বক মাছ খেতে গেল। তখনি কাকরা দ্রুত বকের ঠোট ধরে ফেলল।
বক ছটপট ছটপট করতে লাগল এবং বক বলল, “ছাড়ো আমাকে, কে ধরেছো?
কাকরা বলল, “আমি কাকরা, তুমি বল এই বিলে কখনো মাছ খেতে আসবে কিনা? যখন বিলটি মাছে বেশি ভরে যাবে, তখন আসবো?
বক ছটপট করতে করতে বলল, “আমি কখনোই আসবো না, আমাকে ছেড়ে দাও। মাছ বেশি হলে বিলে আসবো।”
কাকরা বকটিকে ছেড়ে দিল এবং বকটি ভয়ে দ্রুত বিল থেকে পালাল।
বুদ্ধিমান মাছ ও বকের গল্প থেকে প্রশ্ন ও উত্তর
১০টি ছোট প্রশ্ন ও উত্তর
১. বক প্রতিদিন কোথায় যেত?
উত্তর: বক প্রতিদিন বিলে মাছ ধরতে যেত।
২. বিলে কী সমস্যা দেখা দিয়েছিল?
উত্তর: মাছের সংখ্যা কমে গিয়েছিল।
৩. কে প্রথম বিপদের কথা বুঝেছিল?
উত্তর: এক বুদ্ধিমান মাছ।
৪. মাছ বককে কী বলেছিল?
উত্তর: এই বিল ছেড়ে যেতে বলেছিল।
৫. বক মাছের কথা শুনে কী করল?
উত্তর: রেগে গেল।
৬. মাছ কার সাহায্য চেয়েছিল?
উত্তর: কাঁকড়ার সাহায্য চেয়েছিল।
৭. কাঁকড়া কী পরিকল্পনা করেছিল?
উত্তর: বকের ঠোঁট ধরে শিক্ষা দেওয়ার।
৮. পরের দিন কী ঘটেছিল?
উত্তর: কাঁকড়া বকের ঠোঁট ধরে ফেলেছিল।
৯. বক কী প্রতিশ্রুতি দিয়েছিল?
উত্তর: আর কখনো ওই বিলে আসবে না।
১০. গল্প থেকে কী শিক্ষা পাওয়া যায়?
উত্তর: বুদ্ধি ও ঐক্য থাকলে বড় বিপদও মোকাবিলা করা যায়।
আরো গল্প পড়ুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url