বুড়ো বাঘ ও বক - সাধু সেজে বকের শিকার

ছলনাময় বাঘের মুখোশ ও সরল বকের দুঃখজনক পরিণতি

একটি ঘন অরণ্যে একসময় এক ভয়ংকর বাঘ বাস করত, যে সারাজীবন শিকার করে অন্য প্রাণীদের আতঙ্কে রাখত। কিন্তু সময়ের সাথে সাথে সে বুড়ো হয়ে যায়, শরীর দুর্বল হয়ে পড়ে এবং আগের মতো শিকার ধরার শক্তি হারিয়ে ফেলে। 
বুড়ো বাঘ ও বক

এরপর, কীভাবে বুড়ো বাঘ বক কে শিকার করল চলুন জেনে নিই। চলুন গল্লটি পড়ি। 

বুড়ো বাঘ ও সরল বক

এক বনে এক বাঘ ছিল। সে সব সময় বড় প্রাণীর শিকার করতে। শিকার করতে করতে বাঘ বুড়ো হয়ে গেল। আগের মতো আর দৌড়ে শিকার ধরতে পারে না। পেটে খিদে, কিন্তু শিকার জোটে না। 

বাঘ তখন এক ফন্দি আঁটল। সে সাধু সাজবে এবং শিকার করবে। একদিন সে নদীর ধারে গিয়ে সাধু সেজে বসল। গলায় তুলসীর মালা, হাতে জপের মালা। আর চিৎকার করে বলতে লাগল, 

"আমি এখন বুড়ো হয়ে গেছি। সারা জীবন অনেক পাপ করেছি। এখন ধর্ম-কর্ম করব। তোমরা যে যা পারো আমাকে দান করো। আমি কারো সাথে আর হিংসা করব না, কারো ক্ষতি করব না।"

বনের জন্তুরা ভাবল, "আহা, বাঘ বুড়ো হয়ে ভালো হয়ে গেছে।" তাদের আর কোনো ভয় নেই। সবার বুড়ো বাঘ‌ কে ভয় কমে গেল। 

একদিন এক মস্ত বড় বক বিলে মাছ ধরছিল। বাঘ তাকে ডেকে বলল, "ও বক ভাই, তুমি তো অনেক পুণ্যবান। আমাকে একটু নদীটা পার করে দেবে? আমি ওপারে গিয়ে ঈশ্বরের নাম করব।"

সরল বক বাঘের সাধু সাজ দেখে বিশ্বাস করল। সে বলল, "ঠিক আছে মহারাজ, আমার পিঠে উঠুন। আমি আপনাকে নদীর উপারে পৌঁছে দিচ্ছি।"

বক যেই বাঘকে পিঠে নিয়ে উড়াল দিতে গেল, অমনি বাঘ তার আসল রূপ দেখাল। বাঘ সুযোগ বুঝে বকের ঘাড়ে কামড় বসিয়ে দিল।

মরার আগে বক কাঁদতে কাঁদতে বলল, "হায়! আমি তোমার সাধু সাজ দেখে ভুল করলাম।

গল্পের শিক্ষা (Moral of the story)

দুষ্টু লোকের ছলনায় ভুলো না। চেহারা আর পোশাক দেখে কাউকে বিচার করতে নেই। যে সারা জীবন খারাপ কাজ করেছে, বুড়ো বয়সে হঠাৎ সাধু হয়ে গেলে তাকে বিশ্বাস করা বোকামি। স্বভাব কখনো বদলায় না। দুষ্টু লোকের মিষ্টি কথায় কখনো বিশ্বাস করতে নেই। 
,
যে ব্যক্তি বা পশু যৌবন বসুতে কারো ক্ষতি করতে পারে, সে অবস্যই বুড়ো বয়সেও ক্ষতি করতে পারে। সাজগোজ, মিষ্টি কথা, এবং বুড়ো দেখে কখনোই ভালো মানুষ বা পশু বিচার করা যায় না। ভালো মন্দ বিচার করতে হয় কারো স্বভাব দেখে। 

শেষ কথা হল, সব সময় সর্তক থাকা উচিত। যেনো কেউ আপনার কোন ক্ষতি করতে না পারে। 

বুড়ো বাঘ ও বক গল্প থেকে প্রশ্ন ও উত্তর 

১০টি ছোট প্রশ্ন ও উত্তর

১. বনে কে ছিল?

উত্তর: একটি বাঘ ছিল।

২. বাঘ কেন শিকার করতে পারত না?

উত্তর: সে বুড়ো হয়ে গিয়েছিল।

৩. বাঘ কী ফন্দি আঁটল?

উত্তর: সাধু সেজে শিকার করার ফন্দি।

৪. বাঘ কোথায় গিয়ে বসেছিল?

উত্তর: নদীর ধারে।

৫. বাঘ কী বলে নিজেকে পরিচয় দিল?

উত্তর: সে নিজেকে পাপমুক্ত সাধু বলে দাবি করল।

৬. বক কোথায় মাছ ধরছিল?

উত্তর: বিলে।

৭. বক কেন বাঘকে সাহায্য করল?

উত্তর: সে বাঘকে সাধু ভেবে বিশ্বাস করেছিল।

৮. বাঘ কীভাবে বককে ফাঁদে ফেলল?

উত্তর: নদী পার হওয়ার সময় পিঠে উঠে কামড় দিল।

৯. বকের শেষ কথা কী ছিল?

উত্তর: সে আফসোস করে কাঁদছিল।

১০. গল্পের মূল শিক্ষা কী?

উত্তর: ছলনাময় মানুষকে বিশ্বাস করা ঠিক নয়।

আরো গল্প পড়ুন,







এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url