রবিন ও রায়হানের ফুটবল ⚽ খেলা দেখতে স্টেডিয়াম ভ্রমণ (গল্প)

আমরা দুইজন ফুটবল খেলা দেখার জন্য রবিবার ফুটবল স্টেডিয়াম গিয়েছিলাম। স্টেডিয়াম ভ্রমণের জন্য টিকিট কাটলাম এবং দুই দলের সরাসরি ম্যাচ উপভোগ করলাম।‌
একটি থামনেইল ইমেজ ফুটবল স্টেডিয়ামের

সেখানে আমার প্রিয় দল (Red Lions vs Blue Tigers) এর  খেলা চলছিল। আমি এবং রায়হান স্টেডিয়ামে ঘুরতে গিয়েছিলাম। সেখানে আমরা খুবই উত্তেজনা পূর্ণ খেলা উপভোগ করেছি এবং আমার ইচ্ছা আবারো স্টেডিয়ামে এসে খেলা দেখার। চলুন আপনাদের আজকে ফুটবল খেলা দেখতে ও স্টেডিয়ামে ভ্রমণ অভিজ্ঞতা সম্পর্কে বলি। 

ফুটবল খেলা দেখতে  ⚽ ফুটবল স্টেডিয়াম ভ্রমণ 

শুক্রবার সকাল দশটা আমার বাড়িতে টেলিভিশন চলছিল। এমন সময় খবরে বলা হল ফুটবল স্টেডিয়ামে রেড লায়ন্স এবং ব্লু টাইগার্স দলের মধ্যে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে অনেক দর্শক সমাগম হওয়ার কথা রয়েছে। 

সুখবরটি আমার বন্ধু রায়হান কে জানালাম এবং সে ফুটবল স্টেডিয়ামে খেলা দেখার জন্য রাজি হল। 

আমরা রবিবার বিকাল তিনটায় ফুটবল স্টেডিয়াম ঘুরার পরিকল্পনা নিলাম। 

আমরা এর আগে কখনোই ফুটবল খেলা স্টেডিয়ামে বসে দেখার সুযোগ হয়নি। তাই, রবিবারের স্কুল ছুটির দিন আমরা স্টেডিয়াম যাওয়ার পরিকল্পনা করলাম। এতো দিন টেলিভিশনে বসে খেলা দেখেছি। কিন্তু রবিবার আমরা স্টেডিয়ামের ভিতরে ঢুকে সরাসরি খেলা দেখবো। 

রবিবার দুপুর ২টায় একটি ছোট্ট ব্যাগে কিছু গুরুত্বপূর্ণ জিনিস পত্র নিয়ে বেরিয়ে পড়লাম Football Stadium 🏟️ এ ফুটবল খেলা দেখার জন্য। 
রায়হান এবং রবিন ফুটবল খেলা দেখা ও ফুটবল স্টেডিয়াম ভ্রমণ এর প্রস্তুতি নিচ্ছে

রাস্তার বাইক, জিপ গাড়ি, ট্রাক, বাস, সহ বিভিন্ন যানবাহন কে উপেক্ষা করে পৌঁছে গেলাম আবু নাসের স্টেডিয়ামে। 

Football Stadium টি দেখেই আমি অবাক হলাম।‌ দেখলাম স্টেডিয়ামটি ছিল গোল এবং বেশ উঁচু। 

স্টেডিয়ামের চারপাশে বিভিন্ন খাওয়ার দোকানপাট, টিকিট কাউন্টার, এবং অনেক দর্শকের সমাগম চোখে পড়ল। 
ফুটবল স্টেডিয়াম এবং রবিন ও রায়হান বাইরে দাঁড়িয়ে আছে

কেউ কেউ মোবাইলের ক্যামেরা দিয়ে সেলফি তুলছে। কেউ নিজ দল কে সাপোর্ট করার জন্য ঢোল বাজাচ্ছে।‌ কারো দুই গালে নিজ দলের পতাকা আঁকা রয়েছে। কেউ কেউ স্টেডিয়ামের বাইরে নিজ দলের পতাকা উড়াচ্ছে। 

যদিও রায়হান এবং আমি দুই দলের আলাদা আলাদা জার্সি পরিধান করেছিলাম। 

হঠাৎ রায়হান বলল রবিন চলো আমরা দুইটা পতাকা কিনি। দেখো প্রায় সবার হাতে নিজ দলের পতাকা নিয়ে উড়াচ্ছে। 

পাশের দোকান থেকে আমরা দুইটা পতাকা নিলাম একটি লাল ও অন্যটি নীল রংয়ের। আমি খেয়াল করলাম দোকানটিতে খেলার অনেক জিনিস ছিল। কিন্তু আমরা শুধুই পতাকা নিলাম।‌

এরপর আমরা স্টেডিয়ামের বাইরে থাকা টিকিট কাউন্টারে গেলাম। সেখানে রবিন ও রায়হান নামে দুটি টিকিট সংগ্রহ করলাম। Seat 25 এবং Seat 26 এর টিকিট সংগ্রহ করলাম।

টিকিট নেওয়ার পর আমরা স্টেডিয়ামের ছোট গেট দিয়ে স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করলাম। যদিও স্টেডিয়ামে দুটি গেট ছিল। আমরা ছোট গেট দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করলাম। 

আমরা স্টেডিয়ামে প্রবেশ এর আগে নিরাপত্তা কর্মীরা আমাদের ব্যাগ, টিকিট, এবং বিভিন্ন জিনিস পরীক্ষা করার পর ভেতরে প্রবেশ করতে অনুমতি দিল। যাদের টিকিট ছিল না, তাদের স্টেডিয়ামে প্রবেশ করতে দিল না। 

আমাদের দুজনের আসনটি ছিল মাঠের কাছাকাছি নিচের গ্যালারিতে যেনো আমরা দুইজন খেলোয়াড়দের কাছ থেকে দেখার অনুভূতি পায়।‌ 

আমি এবং রায়হান ফুটবল ম্যাচ শুরু হওয়ার আধা ঘন্টা আগে মাঠে প্রবেশ করছিলাম। তাই, অনেক খেলোয়াড়েরা ওয়ার্ম-আপ করছিল।

এরপর ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীত গাওয়া হল এবং আমরা সবাই মিলে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাইলাম। 

জাতীয় সংগীত গাওয়ার পর বল কিক-অফ এর মাধ্যমে খেলা শুরু হল। রেফারি মুখ দিয়ে বাঁশি‌ বাজানোর সঙ্গে সঙ্গেই খেলা শুরু হয়। 
রবিন ও রায়হান ফুটবল স্টেডিয়াম এর ভিতরে Red Lions Blue এবং Tigers এর মধ্যকার ম্যাচ উপভোগ করছে

প্রথমার্ধের খেলা শুরু হতেই মাঠের দর্শকের সে কি জোরে আওয়াজ, পুরো স্টেডিয়ামের ভিতর গমগম করে উঠলো। 

স্টেডিয়ামের ভিতর প্রায় বিশ হাজারের ও বেশি দর্শক সমাগম হয়েছিল। যেখানে লাল দলের দর্শকের সংখ্যা সবচেয়ে বেশি ছিল। নীল দলের দর্শকের সংখ্যা কম ছিল। 

খেলা শুরু করার 40 মিনিট যেতে না যেতেই Red Lions Blue Tigers দলের গোল বক্সে দুটি গোল দিল। গোল দেওয়ার সাথে সাথেই সমর্থকেরা চিৎকার করতে লাগলো সবাই Red Lions, Red Lions বলে চিৎকার করতে লাগলো। 

এছাড়াও, দর্শকেরা প্রতিটি ভালো পাশ এবং ভালো খেলোয়াড় কে উদ্দেশ্য করে হাততালি দিচ্ছিলো। কেউ কেউ সাথে থাকা পতাকা উড়িয়ে নিজ দলের প্লেয়ারদের সমর্থন দিচ্ছিলো। 

স্টেডিয়ামের প্রতিটি মানুষেরই মুখে ছিল আনন্দ এবং উত্তেজনার ছাপ। সবাই খুব মজা করছিল। 

যখন ফুটবল খেলোয়াড়রা গোল করছিল, তখন দর্শকেরা সবচেয়ে বেশি উত্তেজিত দেখাচ্ছিল এবং বিভিন্ন ভাবে আনন্দ প্রকাশ করছিল। 

আমার আর রায়হান এর হাতে দুটি পতাকা ছিল। যা আমরা পুরো ম্যাচের সময় উড়িয়েছিলাম। 

অনেক কে দেখলাম গোল দেওয়ার সাথে সাথেই নিজ জার্সি খুলে আকাশে উড়িয়ে দিচ্ছে। এটা বেশ মজার ছিল। একবার একজন Red Lions এর সমর্থক জার্সি খুলে আকাশে ছুঁড়ে মারল। 

হঠাৎ সেই জার্সি আরেকজন দশকের মাথায় গিয়ে পড়ল। সে একটু অবাক হল এবং আবার সেই সমর্থক কে জার্সি ফেলত দিল।‌

প্রথমার্ধের খেলা শেষে দুই দলের খেলোয়াড় ১৫ মিনিট এর বিরতি নিল। 

এরপর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হল। খেলা শুরু করার ৩০ মিনিটে Blue Tigers এর খেলোয়াড় এর ফাউল হল। 

আমরা তখন ও খেলা উপভোগ করে যাচ্ছি। কারণ Red Lions এর গোলের সংখ্যা প্রায় দুটি। কিন্তু Blue Tigers একটি ও গোল করতে পারেননি। 

যদিও শেষ দিকে Blue Tigers একটি গোল করেছিল এবং ২/১ গোলের ব্যবধানে Red Lions টিম ম্যাচ জিতেছিল। Blue Tigers টিম ম্যাচ হেরে গিয়েছিল। 

ম্যাচের champion টিম কে দেওয়া হল একটি এক হাত লম্বা কাপ 🏆। 

Match winning ceremony তে অনেক বড় বড় পটকা ফাটানো হল। ঝলঝলে লাইটের আলোতে ঝিকমিক করে উঠলো পুরো স্টেডিয়াম। man of match, winner টিম কে কাপ তুলে দেওয়া ইত্যাদি বেশ উপভোগ করলাম।‌

Red Lions vs Blue Tigers এর খেলা ফুটবল স্টেডিয়াম এর মধ্যে দেখে আমরা সন্ধ্যার আগেই বাড়ি ফিরে এলাম। আমরা যখন বাড়িতে প্রবেশ করলাম তখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে।‌
রবিন ও রায়হান ফুটবল ম্যাচ দেখে বাড়ি ফিরছে

রায়হান তার বাড়ি গেল এবং আমি বাড়িতে গিয়ে ফ্রেশ হলাম এবং পড়তে বসলাম। সামনে আমার SSC পরীক্ষা। তাই অযথা সময় না কাটিয়ে পড়তে বসে গেলাম। 

আরো গল্প পড়ুন, 




৪. 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url