যেখানে সেখানে ময়লা ফেলা উচিত নয় - শিক্ষামূলক গল্প
লাবিব ও সাজ্জাদ বাড়ি যাওয়ার পথে একটি পার্কে প্রবেশ করে এবং পার্কের রাস্তা দিয়ে হাঁটার সময় একটি কাগজ দেখতে পায় লাবিব ও সাজ্জাদ।
তাঁরা দুজন বন্ধু সেই কাগজের টুকরো কোথায় ফেলল। চলুন জানি। চলুন গল্লটি একবার পড়ি। গল্পটি শিশুদের পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার গুরুত্ব শেখায়।
যেখানে সেখানে ময়লা ফেলা উচিত নয় - শিক্ষামূলক গল্প
লাবিব ও সাজ্জাদ দুইজন খুব ভালো বন্ধু। তাঁরা দুইজন প্রায়ই অবসর সময়ে পার্কে ঘুরতে যায়।
একদিন বৃহস্পতিবার দুপুরে স্কুল থেকে আসার পথে লাবিব ও সাজ্জাদ সিদ্ধান্ত নেয় বাড়ি যাবার আগে পার্কে ঘুরঘুরি করে বাড়ি যাবে।
লাবিব নীল রঙের পড়েছিল এবং লাবিব লাল রঙের টিশার্ট পড়ে ছিল।
পার্কের ভিতর প্রবেশ করল দুই বন্ধু। পার্কের বড় বড় গাছ, পরিষ্কার রাস্তা, এবং নিরিবিলি পরিবেশ দেখে তাঁরা দুই জন খুব খুশি হল।
তাঁরা একে অপরকে বলতে লাগলো, “দেখো পার্ক কত সুন্দর পরিপাটি এবং পরিষ্কার কোথাও কোন ময়লা নেই। শুধু রাস্তার উপর কিছু গাছের শুকনা পাতা পড়ে আছে।”
হঠাৎ, লাবিব ও সাজ্জাদ রাস্তার বাক পেরোতেই একটি কাগজের ঠোয়া দেখতে পেল।
সাজ্জাদ এর একটু মন খারাপ হল এবং বলল, “এতো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গার মধ্যে ও মানুষ বিবেচনা ছাড়াই ময়লা আবর্জনা ফেলে রেখে গেছে। মানুষের একেবারেই বিবেক বুদ্ধি নেই। রাস্তার পাশে ডাস্টবিন থাকা সত্ত্বেও ময়লা গুলো ডাস্টবিনে ফেলে না। ময়লা তো আমাদের ডাস্টবিনে ফেলা উচিত।
সাজ্জাদ এর কথা শুনে তাড়াতাড়ি লাবিল কাগজটি হাতে নিল এবং সামনে থাকা recycle ♻️ লিখা ডাস্টবিনে দেখতে পেল।
লাবিল ময়লা কাগজটি হাতে নিয়ে ডাস্টবিনে ফেলে দিল।
লাবিব ও সাজ্জাদ আবার পার্কের রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সাজ্জাদ তার বন্ধু লাবিব কে ধন্যবাদ জানালো এবং বলল “লাবিব তুমি খুবই ভালো একটি কাজ করেছো এবং যথাস্থানে কাগজ ফেলেছো।”
লাবিল ও তার বন্ধু সাজ্জাদ কে স্বাগত জানালো এবং চলো বন্ধু আমরা বাড়ির দিকে রওনা দেয়।
তাঁরা দুই বন্ধুর আবার গল্প করতে করতে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো।
গল্পের মূল শিক্ষা
আমাদের যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা উচিত নয়। সেটা হোক পাবলিক জায়গা, বা বাড়ি। সকল জায়গায় পরিষ্কার রাখা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমাদের যথাযথ স্থানে ময়লা ফেলা উচিত এবং ময়লা ফেলার সময় ডাস্টবিন ব্যবহার করা উচিত।
আরো গল্প পড়ুন,





অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url