মুহাম্মদ (সা.) ও আনাস (রা.): উত্তম চরিত্রের অনন্য শিক্ষা

শিশুদের ভুলের প্রতি মহানবী (সা.)-এর কোমল আচরণ 

মহানবী মুহাম্মদ (সা.) ছিলেন মানবজাতির জন্য উত্তম আদর্শ। তাঁর প্রতিটি কথা ও আচরণ ছিল দয়া, মমতা এবং প্রজ্ঞায় পরিপূর্ণ। তাঁর সেবক আনাস ইবন মালিক (রা.) দীর্ঘ দশ বছর তাঁর সান্নিধ্যে ছিলেন এবং অসংখ্য শিক্ষণীয় ঘটনা বর্ণনা করেছেন। 

মুহাম্মদ (সা.) ও আনাস (রা.) এর গল্প: উত্তম চরিত্রের অনন্য শিক্ষা

তেমনই একটি ঘটনা হলো: “মুহাম্মদ (সা.) ও আনাস (রা.) এর গল্প” যেখানে শিশুর ভুলের প্রতি নবীজি (সা.)-এর অসাধারণ ধৈর্য, কোমলতা ও মমতার প্রকাশ পেয়েছে। এই গল্প আমাদের শেখায়, রাগ বা শাস্তি নয়; বরং সুন্দর ব্যবহারই মানুষের হৃদয় পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী উপায়।

মুহাম্মদ (সা.) ও আনাস (রা.) এর গল্প 

আনাস (রা.) ছিলেন মহানবী মুহাম্মদ (সা.) এর একজন সেবক, তিনি প্রায় ১০ বছর যাবত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাললাম এর বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন। 

একটি লম্বা সময় আমাদের নবী মুহাম্মদ (সা.) এর কাছে কাটানোর পর আনাস (রা.) বলেন। তিনি ছিলেন অসাধারণ চরিত্রের অধিকারী একজন মানুষ। এই দীর্ঘ সময়ের এর মধ্যে ঘটে যায় এক মধুর ঘটনা, যখন আনাস (রা.) এর বয়স ছিল খুব কম।‌

বাল্যকালে আনাস (রা.) কে একদিন মুহাম্মদ (সা.) একটি জরুরী কাজে বাইরে পাঠালেন। আনাস ছোট মানুষ সে নবীজির কথা শুনে সে কাজ সম্পন্ন করার জন্য বাইরে বের হলেন। 

হাঁটতে হাঁটতে আনাস একটি খেলার মাঠ দেখতে পেলেন। কোন কিছু না বুঝেই আনাস (রা.) খেলা দেখতে লাগলেন। 

খেলা দেখতে দেখতে অনেকক্ষণ অতিবাহিত হল। আনাস কোন কিছু চিন্তা না করেই খেলা দেখতে থাকলেন। আনাস (রা.) ভূলেই গিয়েছেন, সে একটি গুরুত্বপূর্ণ কাজে নবীজির কথা শুনে বাইরে এসেছেন। 

মুহাম্মদ (সা.) আনাস (রা.) এর জন্য অপেক্ষা করতে করতে বাইরে বের হলেন এবং তাঁকে খুঁজতে লাগলেন। আনাস কোথায় গিয়েছে?

মুহাম্মদ (সা.) পথ ধরে হাঁটতে লাগলেন। অনেকক্ষণ হাঁটার পর মুহাম্মদ (সা.) আনাস কে দেখতে পেলেন।

মুহাম্মদ (সা.) রাস্তার পাশে দাঁড়িয়ে আনাস (রা.) কে দেখতে লাগলেন। 

অনেকক্ষণ পর আনাস কোন এক কারণে পেছনে মুখ ফিরে তাকালেন এবং তিনি দেখতে পেলেন মায়ার নবী মুহাম্মদ (সা.) তার দিকে মায়ার চোখে তাকাচ্ছেন। 

আনাস (রা.) নবীজি (সা.) দেখে লজ্জা পেলেন এবং তার খেয়াল হল যে, সে নবীজির একটি বিশেষ কাজে বের হয়েছেন। 

মুহাম্মদ (সা.) ও আনাস (রা.) এর চোখে চোখ পড়া মাত্রই মুহাম্মদ (সা.) কোন কিছু না বলে, মুচকি হাসলেন।

আনাস (রা.) দ্রুত খেলা দেখা ছেঁড়ে জরুরি কাজ সম্পন্ন করার জন্য হাঁটতে লাগলেন। 

গল্পের শিক্ষা (Moral of the story) 

মুহাম্মদ (সা.) ছিলেন উত্তম চরিত্রের অধিকারী একজন মানুষ। তিনি ছিলেন বেশ শান্ত, নম্র ও ভদ্র স্বভাবের মানুষ। তিনি, কখনোই রাগের মাথায় কাউকে আঘাত দিয়ে কথা বলতেন না। বরং, শান্ত ভাবে কথা বলতেন।‌

মুহাম্মদ (সা.) ও আনাস (রা.) এর মধ্যে ঘটে যাওয়া গল্পের মূহূর্তটি আমাদের শিক্ষা দেয় যে, কীভাবে আমাদের ছোট বাচ্চাদের সাথে আচরণ করতে হবে। মুহাম্মদ (সা.) এর একটি মুচকি হাসি শত কথা, শত গালি, এবং শত মাইরের সমান। গালি, মাইর, রাগ নয়।‌ বরং আপনার ছোট্ট ভালো আচরণই শিশুর মন মানসিকতা পরিবর্তন এর জন্য যথেষ্ট। 

ছোটরা ভূল করবে, এটাই স্বাভাবিক। কিন্তু, ভূল কে মাইর দ্বারা মনে করিয়ে দিলে তা শিশুর শারীরিক ও মানসিক অবস্থার জন্য ভালো নয়। তবে, ছোটদের শান্ত ভাবে তাদের ভূল গুলো ধরিয়ে দেওয়া ও এর চেয়ে ভালো মুহাম্মদ (সা.) এর মত শিশুদের প্রতি একটু মুচকি হাসি হাসা।

মুহাম্মদ (সা.) ও আনাস (রা.) এর গল্প থেকে প্রশ্ন ও উত্তর 

১০টি ছোট প্রশ্ন ও উত্তর

১. আনাস (রা.) কত বছর মহানবী (সা.)-এর সেবা করেছেন?

উত্তর: প্রায় ১০ বছর।

২. একদিন নবীজি (সা.) আনাস (রা.)-কে কী কাজে পাঠিয়েছিলেন?

উত্তর: একটি জরুরি কাজে।

৩. পথে আনাস (রা.) কী দেখেছিলেন?

উত্তর: একটি খেলার মাঠ।

৪. আনাস (রা.) কী করতে গিয়ে মূল কাজ ভুলে গিয়েছিলেন?

উত্তর: খেলা দেখতে গিয়ে।

৫. আনাস (রা.) না ফেরায় নবীজি (সা.) কী করেছিলেন?

উত্তর: তাঁকে খুঁজতে বের হয়েছিলেন।

৬. নবীজি (সা.) আনাস (রা.)-কে কোথায় দেখেছিলেন?

উত্তর: রাস্তার পাশে খেলা দেখতে।

৭. আনাস (রা.) পেছনে ফিরে কী দেখলেন?

উত্তর: নবীজি (সা.) তাঁর দিকে মমতার দৃষ্টিতে তাকিয়ে আছেন।

৮. নবীজি (সা.) আনাস (রা.) কে কীভাবে সংশোধন করেছিলেন?

উত্তর: কিছু না বলে মুচকি হেসে।

৯. এরপর আনাস (রা.) কী করেছিলেন?

উত্তর: দ্রুত জরুরি কাজটি সম্পন্ন করতে চলে যান।

১০. এই গল্পের প্রধান শিক্ষা কী?

উত্তর: শিশুদের ভুল হলে রাগ নয়, ভালোবাসা ও কোমল আচরণের মাধ্যমে সংশোধন করা উচিত।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url