রাজা ও তার তিন রানী: ইলু, বিলু, এবং পিলু
এক রাজার তিন রানী গল্প
রাজা ও তার তিন জন সুন্দরী রানী ছিল। বৈবাহিক জীবন তাদের খুব সুখেই কাটছিল। একদিন রাজার আংটি হারিয়ে গেল এবং তিন জন রানী উপর সন্দেহ হল। সে তিন জন রানী কেই তার আংটি খুঁজতে বলল। কিন্তু ইলু ও বিলু রানী আংটি পেল না। শেষে পিলু রানী রাজার আংটি পেল।
এরপর, কি ঘটল জানতে পুরো গল্পটি চলুন একবার পড়ি ও জানার চেষ্টা করি কেন রাজার আংটি চুরি হল।
রাজা ও তার তিন রানীর গল্প
এক রাজার তিন রানী ছিল। প্রথম রানীর নাম: ইলু, দ্বিতীয় রানীর নাম: বিলু, এবং তৃতীয় রানীর নাম: পিলু। পিলু রানী কে রাজা খুবই ভালোবাসত।
যদি ও রাজার বৈবাহিক সম্পর্ক ভালো ছিল না। রাজার তিন রানীরই কোন কন্যা সন্তান বা পুত্র সন্তান ছিল না। তাই, রাজা ও রানীদের মধ্যে অনেক সময় ঝগড়া হত।
একদিন রাজার পিলু রানীর সাথে ঝগড়া হল এবং পিলু রানী রাগ করে বাপের বাড়ি চলে গেল।
এরপর রাজা পিলু রানীকে অনেক বোঝানোর চেষ্টা করে এবং রাজ্যে ফেরার জন্য অনুরোধ করে। কিন্তু, পিলু রানী ছিল খুবই রাগী ও জেদি স্বভাবের। তিনি রাজার কাছে আসতে চাইলো না।
রাজা দুঃখে খাওয়া দাওয়া ছেড়ে দিল।
রাজা কে ইলু ও বিলু রানী খেতে বলার পরও রাজা খায় না। সে কি রাজার বায়না। রাজা বলল, “যেভাবে হোক আমার পিলু রানী কে চাইই চাই।"
পিলু রানীর চলে যাওয়ার শোকে রাজার শরীরে জ্বর হল। জ্বরের কারণে রাজা সব কিছু ভূলে যেতে লাগল।
রাজা বলল, “আমি কোথায়, আমি কে, আমার পিলু রানী কোথায়?"
একবার রাজা তার রাজ প্রাসাদ থেকে বাইরে চলে গেল এবং প্রাসাদে ফিরে যাওয়ার বদলে রাজা এক প্রজার বাড়িতে চলে গেল।
প্রজা রাজা কে চেনার পর রাজ প্রাসাদে ফেরত দিল।
রাজা কে ঔষধ খাওয়ানো হল। জ্বর কমে না। বরং, ভূল বলা ও ভূলে যাওয়ার স্বভাব দেখা দিল।
রাজার জ্বর দুইদিনে গিয়ে পৌঁছালো। জ্বর কমছেই না। কোন ঔষধে ও কাজ করছে না।
পিলু রানী কে রাজার জ্বরের কথা জানানো হল। পিলু রানী রাজা জ্বরের অবস্থা শুনে কাঁদতে লাগল এবং জ্বরের জন্য নিজেকে দোষারোপ করতে লাগল।
পিলু রানী বাপের বাড়ির থেকে স্বামীর রাজ প্রাসাদে এল। রাজা পিলু রানী কে কাছে পেয়ে সুস্থতা বোধ করলেন এবং একদিন পর রাজার জ্বর কমতে লাগল।
এভাবে, কেটে গেল বহু দিন।
কয়েক মাস পর, একদিন রাজা গোসল করে নিজ কক্ষে প্রবেশ করলেন এবং রাজা রাজ পোশাক পরার সময় বুঝতে পারলেন তাঁর হাতের আংটি নেই।
রাজা সকল জায়গা খোঁজা খুঁজি আরম্ভ করল। কোথাও আংটি পাওয়া যাচ্ছে না। কোথায় গেল আংটি। সারা রাজ্যে ঢোল পিটিয়ে জানানো হল, "রাজার মূল্যবান আংটি হারিয়ে গেছে। যে ব্যক্তি আংটিটি পাবে, তাঁকে রাজার পক্ষ থেকে পুরষ্কার দেওয়া হবে।"
রাজ্যের সকল মানুষ খাওয়া, দাওয়া, জমি চাষ, ঘুমানো বাদ দিয়ে রাজার আংটি খুঁজতে লাগলো। কোথাও আংটি পাওয়া গেল না।
রাজা নিশ্চিত হল যে, আংটি রাজ প্রাসাদের বাইরের কেউ নেই নি। বরং, রাজ প্রাসাদেই আংটি আছে।
রাজা তিন রানী কে এক বিশেষ কক্ষে ডাকলো এবং তিন জন রানী কে বলল তোমরা যদি কেউ আমার আংটি নিয়ে থাকো। তাহলে, আমাকে আমার আংটি ফেরত দাও।
তিন জন রানী বুদ্ধি করে বলল, “মহারাজ, আমরা কেউ আপনার আংটি চুরি করিনি। তবে, আপনি অনুমতি দিলে আমরা আপনার আংটি খুঁজতে সাহায্য করতে পারি।"
রাজা রানীদের আংটি খুঁজে দিতে দুই দিন সময় দিল।
প্রথমে ইলু রানী রাজ প্রাসাদের সকল ঘরে গেল এবং কোনো কিছু পেল না। সে রাজা কে এসে বলল, "আমি আংটি পেলাম না।”
রাজা ইলু রানীকে কারাগারে পাঠাল এবং আজীবন কারাগারে রাখার নির্দেশ দিল।
এরপর, বিলু রানী রাজ প্রাসাদের সকল বিছানা দেখল, কোথাও আংটি পেল না।
সে রাজা কে এসে বলল, "আমি আংটি পেলাম না।”
রাজা বিলু রানী কে ও কারাগারে পাঠাল এবং আজীবন কারাগারে রাখার নির্দেশ দিল।
এরপর, শেষে পিলু রানী বুদ্ধি করে রাজার গোসল খানাতে গেল এবং সেখানে অনেক খোঁজাখুঁজির পর রাজার আংটি পিলু রানী পেল।
রাজা রানী কে খুশি হয়ে অনেক ধন সম্পদ দিতে চাইলো। কিন্তু, পিলু রানী কোনো কিছু না নিয়ে ইলু এবং বিলু রানী কে কারাগার থেকে মুক্তি দিতে রাজা কে অনুরোধ করল।
পিলু রানীর অনুরোধ রাজা কবুল করলো এবং ইলু ও বিলু রানী কারাগার থেকে মুক্তি লাভ করল।
ইলু ও বিলু রানী পিলু রানী কে ধন্যবাদ জানালো এবং তাঁরা একে অপরের জড়িয়ে ভালোবাসা প্রকাশ করল।
রাজা তাঁর ভূল বুঝতে পারলো এবং রাজা ও তার তিন রানীর মধ্যে ভালোবাসা আরো বৃদ্ধি পেল।
বহু বছর পর রাজার তিন রানীরই সন্তান হল এবং রাজা, তিন রানী, ও তিন সন্তান নিয়ে খুশিতে রাজ্য পরিচালনা করতে থাকলো।
গল্পের শিক্ষা (moral of the story)
রাজা ও তার তিন রানীর গল্প থেকে আমরা তিনটি বিষয়ে শিক্ষা নিতে পারি।
১. একে অপরের মধ্যে ঝগড়া করা ঠিক নয়। ঝগড়া করলে দ্রুত ক্ষমা করে দিতে হবে।
২. নিজের পরিবারকে সন্দেহ করার আগে অবশ্যই কোন হারানো জিনিস ভালো করে খুঁজতে হবে।
৩. রাগের মাথায় কখনোই অমানবিক কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না। সকল সিদ্ধান্ত ভেবে চিন্তে নিতে হবে।
রাজা ও তার তিন রানী গল্প থেকে প্রশ্ন ও উত্তর
১০টি ছোট প্রশ্ন ও উত্তর
১. প্রশ্ন: রাজার কতজন রানী ছিল?
উত্তর: তিনজন রানী ছিল।
২. প্রশ্ন: তিন রানীর নাম কী ছিল?
উত্তর: ইলু, বিলু ও পিলু।
৩. প্রশ্ন: রাজা কাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন?
উত্তর: পিলু রানীকে।
৪. প্রশ্ন: পিলু রানী কেন বাপের বাড়ি চলে গিয়েছিলেন?
উত্তর: রাজার সঙ্গে ঝগড়া হওয়ায়।
৫. প্রশ্ন: রাজার কোন মূল্যবান জিনিস হারিয়ে গিয়েছিল?
উত্তর: তাঁর আংটি।
৬. প্রশ্ন: ইলু রানী কি আংটি খুঁজে পেয়েছিলেন?
উত্তর: না, পাননি।
৭. প্রশ্ন: বিলু রানী কি আংটি খুঁজে পেয়েছিলেন?
উত্তর: না, পাননি।
৮. প্রশ্ন: আংটিটি কে খুঁজে পেয়েছিলেন?
উত্তর: পিলু রানী।
৯. প্রশ্ন: পিলু রানী পুরস্কার হিসেবে কী চেয়েছিলেন?
উত্তর: ইলু ও বিলু রানীকে কারাগার থেকে মুক্তি দিতে।
১০. প্রশ্ন: গল্পের প্রধান শিক্ষা কী?
উত্তর: রাগ, সন্দেহ ও তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
আরো গল্প পড়ুন,

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url