একটি বাঘের হরিণ শিকার গল্প
বাঘের বিচক্ষণতায় একটি হরিণ শিকার করল
একটি ক্ষুধার্ত বাঘ কীভাবে ধৈর্য, কৌশল ও সঠিক সময়ের অপেক্ষা করে হরিণের পালের মধ্য থেকে একটি হরিণ শিকার করল? এই শিক্ষণীয় গল্পে জানুন বাঘের বিচক্ষণতা এবং জীবনের গুরুত্বপূর্ণ একটি শিক্ষা।
আসুন গল্পটি পড়ি। অবশ্যই গল্পটি আপনাকে লক্ষ্য অর্জনে অনুপ্রেরণা দেবে।
একটি বাঘের হরিণ শিকার গল্প
বাঘ হল বনের একটি হিংস্র প্রাণী। সে ঘন জঙ্গলের ভিতর ওত পেতে বসে থাকে। যখনি সে শিকারের দূর্বলতা বুঝতে পার, ঠিক তখনি বাঘ 🐯 তার শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে।
বাঘ সাধারণত হরিণ, গরু, ছাগল, মহিলা, বানর সহ বিভিন্ন প্রাণী শিকার করে। তবে, উদ্বেগ জনক ব্যাপার হল বাঘ মানুষ কে ও খেয়ে ফেলে। তাই, আমাদের একটু সাবধান থাকা উচিত।
বাঘের খাবারের তালিকায় পছন্দের শীর্ষ রয়েছে হরিণ শিকার। প্রায় সময় বাঘ হরিণ কে ধরে খায়।
চলুন কীভাবে একটি হরিণ কে হরিণ পালের মধ্য থেকে একটি হরিণ শিকার করে, জেনে আসি।
একটি বাঘের একটি হরিণ শিকার করার ঘটনা
একটি বিশাল জঙ্গলে ছিল একটি বাঘ এবং অনেক গুলো হরিণ। প্রায় সময় বাঘ 🐅 হরিণ শিকার করে খেত।
ভালোই যাচ্ছিলো বাঘের দিনকাল। প্রতিদিন একটি করে হরিণ শিকার করে খাওয়া আর ঘুমানো। কি আরামেরই না সময় কাটাচ্ছিল বাঘের।
হঠাৎ, একদিন সকালে ঘুম থেকে জেগে উঠলো বাঘ এবং তাঁর অনেক ক্ষুধা লাগল। ক্ষুধার্ত পেটে বাঘ বেচারা বনের একদিক থেকে অন্যদিক শিকারের আসায় ঘুরতে লাগলো।
অনেক চেষ্টা করল কিন্তু কোন শিকার পাচ্ছে না। সে বসে পড়ল এবং ভাবতে লাগলো বনের সবাই কোথায় গেছে? কীভাবে তাঁদের আমি পাবো।
কিছুক্ষণ পর, চালাক শিয়াল 🦊 বাঘের কাছে এসে বলল, বাঘ মশাই আপনি এখানে কি করছেন? আপনার প্রিয় খাবার হরিণের দল তো পাহাড়ের ওপারে সবুজ মাঠে ঘাস খাচ্ছে।
বাঘ শিয়ালের কথা শুনে বলল, সত্যি বলছিস তুই। যদি সত্যি না হয়, তাহলে তোমাকে আমি খেয়ে ফেলব।
শেয়াল বলল, আচ্ছা বাঘ মশাই। আপনার কথার সাথে আমি একমত। যদি হরিণ পাহাড়ের ওপারে থাকে, তাহলে আমাকে কিছু হরিণের মাংস খেতে দিতে হবে।
বাঘ বলল আমি যদি একটা হরিণ শিকার করতে পারি, তাহলে তোকে শিকারকৃত হরিণের কিছু অংশ খেতে দেব।
এরপর, শিয়াল বনের উত্তর দিকে চলে গেল এবং বাঘ বনের পশ্চিমে থাকা পাহাড়ের ওপারে চলে গেল।
পাহাড় এর উপর থেকে বাঘ একটি হরিণের দল কে দেখতে পেল। বাঘ খুব সাবধানের সাথে আসতে আসতে পাহাড় থেকে নামল এবং একটি ছোট্ট বনের ঝোপ এর 🪴 এর কাছে গিয়ে লুকিয়ে গেল।
বাঘ 🐯 ঝোপ থেকে দূরে থাকা হরিণের দল কে দেখছে। অনেক গুলো হরিণ, কোন হরিণ কে বাঘ খাবে তা বাঘ আগেই পছন্দ করল।
বাঘটি একটি নাদুসনুদুস, সুন্দরী হরিণী কে বেছে নিল।
ভালো সময়ের জন্য অপেক্ষা করতে লাগলো বাঘ। বাঘটি দেখল তার পছন্দের হরিণী ঝোপের দিকে তাকাচ্ছে এবং ঘাস খাচ্ছে। বাঘ আরো সাবধান হল এবং পুরো নড়াচড়া বন্ধ করে দিল।
হরিণ নিজেকে নিরাপদ ভাবল এবং বাঘের দিকে পেছন ফেরে আবার ঘাস খেতে লাগলো এবং তখনি ওত পেতে থাকা বাঘ দ্রুত গতিতে ছুটে আসল এবং পেছনে থেকে হরিণের গলা ধরে ফেরল।
বাঘ কিছুক্ষণ হরিণ ধরে রাখল এবং হরিণ যখন মারা গেল, তখনি হরিণের মাংস বাঘ খেতে লাগল। বাঘ তৃপ্তি সহকারে হরিণের মাংস খেল।
গল্পের শিক্ষা (Moral of the story)
বাঘের শিকারের লক্ষ্য হল একটি হরিণ। যদিও বাঘ হরিণের পুরো দলকে লক্ষ্য কে হামলা করতে পারত। তবে, বুদ্ধিমান বাঘ। সেই ভূল কাজ করেনি। বরং, সে একটি হরিণ কে লক্ষ্য করেছে এবং সফলভাবে শিকার করেছে।
গল্প থেকে আমাদের শিক্ষা হল: জীবনে একটা লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। বিভিন্ন সময়, বিভিন্ন লোক, বিভিন্ন ধরনের কথা বলবে, সমালোচনা করবে। তবে, সকল কথা ও সমালোচনা কে দূরে ঠেলে দিয়ে করার সুযোগের অপেক্ষায় থাকতে হবে এবং সঠিক পরিশ্রম করে যেতে হবে। তবেই, নিজের লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।
একটি বাঘের হরিণ শিকার গল্প থেকে ছোট প্রশ্ন ও উত্তর
৯টি সাধারণ প্রশ্ন ও উত্তর
১. প্রশ্ন: গল্পের প্রধান প্রাণী কে?
উত্তর: একটি বাঘ।
২. প্রশ্ন: বাঘের প্রিয় খাবার কী ছিল?
উত্তর: হরিণ।
৩. প্রশ্ন: বাঘকে হরিণের খবর কে দিয়েছিল?
উত্তর: একটি চালাক শিয়াল।
৪. প্রশ্ন: হরিণের দল কোথায় ঘাস খাচ্ছিল?
উত্তর: পাহাড়ের ওপারের সবুজ মাঠে।
৫. প্রশ্ন: বাঘ কোথায় লুকিয়ে ছিল?
উত্তর: একটি ঝোপের আড়ালে।
৬. প্রশ্ন: বাঘ কোন হরিণটিকে শিকার করার সিদ্ধান্ত নিয়েছিল?
উত্তর: একটি নাদুসনুদুস হরিণীকে।
৭. প্রশ্ন: বাঘ কখন হরিণের ওপর ঝাঁপিয়ে পড়েছিল?
উত্তর: যখন হরিণটি পেছন ফিরে ঘাস খাচ্ছিল।
৮. প্রশ্ন: বাঘ কেন সফলভাবে শিকার করতে পেরেছিল?
উত্তর: ধৈর্য, কৌশল এবং সঠিক সময়ের অপেক্ষার কারণে।
৯. প্রশ্ন: গল্প থেকে আমরা কী শিক্ষা পাই?
উত্তর: জীবনে একটি লক্ষ্য নির্ধারণ করে ধৈর্য ও পরিশ্রমের সঙ্গে এগিয়ে গেলে সফল হওয়া যায়।
আরো গল্প পড়ুন,

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url