গাধা হারানোর গল্প: চোরের চালাকি ও ধোপার বুদ্ধি

মিথ্যার আশ্রয়ে সাময়িক লাভ হলেও সত্য একদিন না একদিন প্রকাশ পেয়েই যায়।

মানুষকে ঠকিয়ে সাময়িকভাবে লাভবান হওয়া গেলেও সেই লাভ কখনো স্থায়ী হয় না। প্রতারণা ও মিথ্যার জাল একসময় নিজেকেই ফাঁসিয়ে ফেলে। 
গাধা হারানোর গল্প: চোরের চালাকি ও ধোপার বুদ্ধি

আজকের এই মজার অথচ শিক্ষণীয় গল্পে আমরা দেখব কীভাবে এক ধূর্ত চোর বুদ্ধির জোরে একজন ধোপাকে ঠকিয়েছিল। কিন্তু ভাগ্যের পরিহাসে সেই একই চালাকি শেষ পর্যন্ত তার জন্যই বিপদের কারণ হয়ে দাঁড়ায়। হাস্যরসের আড়ালে লুকিয়ে থাকা এই গল্পটি আমাদের সততা, বিশ্বাস এবং প্রতারণার পরিণতি সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়।

গাধা হারানোর গল্প - ধোপা ও গাধা গল্প

এক ধোপার ছিল একটি ভালো গাঁধা। সে একদিন তার গাধাটাকে নিয়ে নদীর ধারে কাপড় কাচতে গেল। গাধার পিঠে ছিল বোঝাই করা ময়লা কাপড়। 

ধোপা ময়লা কাপড় গুলো গাধার উপর থেকে নামিয়ে দিল এবং নদীর পাড়ে গাধাটাকে একটা গাছের সাথে বেঁধে ধোপা কাপড় কাচতে লাগল। ধোপা অনেক গুলো কাপড় কাচছিল। তাই, সম্পূর্ণ মনোযোগ কাপড়ের উপর ছিল। 

ঠিক তখনই এক চোর এসে হাজির। চুপি চুপি সে গাধাটাকে চুরি করল। চোরটা গাধার দড়ি খুলে গাধাটাকে নিয়ে পালাল।

অনেকক্ষণ পর ধোপার কাপড় কাচা শেষ হল। কাপড় কাচা শেষে ধোপা ফিরে এসে দেখে, গাছে বাঁধা গাধা নেই! সে মাথায় হাত দিয়ে বসে পড়ল। "হায় হায়! আমার গাধা চরি হয়ে গেল! আমি এখন কি করব। কাকে জিজ্ঞেস করব এবং কে আমাকে বলবে গাধা কে নিয়ে গেছে।” 

ঠিক তখনই একজন লোক এসে জিজ্ঞেস করল, "কী হয়েছে ভাই? কাঁদছ কেন?" 
ধোপা সব খুলে বলল। 

লোকটা বলল, "আরে, আমি তো একটা গাধা নিয়ে একজনকে পশ্চিম দিকে যেতে দেখলাম। তুমি ওই পথে যাও, তোমার গাধা পেয়ে যাবে।"

ধোপা তাড়াতাড়ি সেই পথে দৌড় দিল। সে তাঁর আদরের গাধাটাকে চিনতে পারল এবং দেখলো একটা লোক তার গাধাটাকে নিয়ে যাচ্ছে।

ধোপা দৌড়ে গিয়ে চোরের হাত থেকে গাধার দড়ি কেড়ে নিল। চোর তখন আমতা আমতা করে বলল, "ভাই, বিশ্বাস করুন। এটা আপনার গাধা না। আসলে আমি নিজেই এক গাধা ছিলাম। এক সাধুর অভিশাপে গাধা হয়ে গিয়েছিলাম। আজ সকালেই আবার মানুষ হয়েছি। "

ধোপা তো অবাক! সে ভাবল, "হতেও পারে। দুনিয়ায় কত আজব ঘটনাই তো ঘটে।"

সে গাধাটাকে ছেড়ে দিয়ে বাড়ি ফিরে গেল।

গাধা ছাড়া ধোপার জীবন অনেক কঠিন হয়ে গেল। তাই সে সিদ্ধান্ত নিল, একটি নতুন গাধা কিনবে। 

কিছুদিন পর ধোপা হাটে গেল গাধা কিনতে। হাটে গিয়ে দেখে, আরে! সেই চোরটাই তার হারানো গাধাটাকে বিক্রি করছে।

ধোপা চোর গাধার কাছে গিয়ে কানে কানে ফিসফিস করে বলল, "ওরে হারামজাদা! আবার তুই কোন সাধুর পাল্লায় পড়ে গাধা হয়ে গেছিস? এবার আর তোকে আমি কিনছি না। আমার গাধা আমি নিয়ে যাব"

এই বলে ধোপা হাসতে হাসতে তার প্রিয় গাধাটাকে নিয়ে চলে গেল। আর চোর বোকা বনে গেল। 

গল্পের শিক্ষা (Moral of the story)

চোরের দশ দিন, গৃহস্থের এক দিন। মিথ্যা কথা বলে বেশিদিন পার পাওয়া যায় না। একবার ধরা পড়লে আর বিশ্বাস ফেরে না, যতই নতুন ফন্দি আঁটো না কেন।

একজন মানুষ কে একবার ঠকানো সম্ভব, বার বার নয়। তাই, অন্য মানুষকে ঠকানো বন্ধ করুন। একবার বিশ্বাস উঠে গেলে, বিশ্বাস স্থাপন করা খুবই কঠিন। 

জীবনের বড় শিক্ষা হল: চুরি এবং ঠকানো বন্ধ করুন। দেখবেন জীবনের প্রতিটি ক্ষেত্রেই সফলতা পেয়ে গেছেন। 

গাধা হারানোর গল্প: প্রশ্ন ও উত্তর

১০টি ছোট প্রশ্ন ও উত্তর 

১. ধোপার কী ছিল?

উত্তর: ধোপার একটি ভালো গাধা ছিল।

২. ধোপা গাধাকে কোথায় নিয়ে গিয়েছিল?

উত্তর: ধোপা গাধাকে নদীর ধারে কাপড় কাচতে নিয়ে গিয়েছিল।

৩. গাধার পিঠে কী ছিল?

উত্তর: গাধার পিঠে ময়লা কাপড়ের বোঝা ছিল।

৪. ধোপা গাধাকে কোথায় বেঁধেছিল?

উত্তর: ধোপা গাধাকে নদীর পাড়ে একটি গাছের সঙ্গে বেঁধেছিল।

৫. কে গাধাটি চুরি করেছিল?

উত্তর: একজন চোর গাধাটি চুরি করেছিল।

৬. লোকটি ধোপাকে কোন দিক দিয়ে যেতে বলেছিল?

উত্তর: লোকটি ধোপাকে পশ্চিম দিকে যেতে বলেছিল।

৭. চোর ধোপাকে কী মিথ্যা কথা বলেছিল?

উত্তর: চোর বলেছিল, সে আগে গাধা ছিল এবং সাধুর অভিশাপে গাধা হয়েছিল।

৮. ধোপা কেন গাধাটিকে ছেড়ে দিয়েছিল?

উত্তর: চোরের মিথ্যা কথা বিশ্বাস করে ধোপা গাধাটিকে ছেড়ে দিয়েছিল।

৯. পরে ধোপা কোথায় গিয়ে চোরকে দেখেছিল?

উত্তর: ধোপা হাটে গিয়ে চোরকে তার গাধা বিক্রি করতে দেখেছিল।

১০. গল্পের মূল শিক্ষা কী?

উত্তর: মিথ্যা ও প্রতারণা বেশিদিন টেকে না, একদিন সত্য প্রকাশ পায়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url