হাতি ও বানরের পাহাড়ে পানির ঝর্ণা খোঁজার গল্প

হাতি ও বানর দুইজন খুবই ভালো বন্ধু। তাঁরা খুবই কৌতূহলী এবং মজার দুই প্রাণী।‌ একদিন সকালে বানর ও হাতি দুইজনই পাহাড়ে ঝর্ণা খোঁজার জন্য বের হল। কিন্তু তারা পানির ঝর্ণা দেখতে পেল না এবং হতাশ হয়ে পড়ল। তারপর তাঁরা দুইজন কি করল এবং কেন তাঁরা খুবই আনন্দিত হলো।‌ 
হাতি ও বানরের পাহাড়ে পানির ঝর্ণা খোঁজার অভিজান দেখানো হয়েছে

হাতি ও বানর গল্পের মধ্যে রয়েছে ভরপুর কৌতূহল এবং আনন্দ। এটি বিনোদনের একটি বিশেষ মূহূর্ত। হাতি ও বানরের পাহাড়ে পানির ঝর্ণা খোঁজার অভিজান। চলুন গল্পটি পড়ি এখনি।‌

হাতি ও বানরের পাহাড়ে পানির ঝর্ণা খোঁজার অভিজান (মজার গল্প) 

হাতি ও বানর (🐘 ও 🐒) খুবই ভালো বন্ধু।‌ তাঁরা সব সময় এক সঙ্গে থাকে। বনের মধ্যে তারা দুজন অনেক হাসি ও মজার কান্ড করে থাকে। 
হাতি ও বানরের বন্ধুত্বের দৃশ্য

তাঁরা দুজন একটি সমতল ভূমিতে বসবাস করে। বানর ও হাতি যেখানে থাকে, সেটা একটি নদীর তীর। নদীর তীরে রয়েছে বিভিন্ন ধরনের বড় বড় গাছ। 

গাছে উপর উপরে উঠে বানর 🐒 ঝুলে থাকে, ফল খায়, এবং গাছের উপরই বানর শুয়ে থাকে। 

অন্যদিকে হাতি 🐘 মাটিতে থাকে। সে কলার গাছ, বিভিন্ন জংলি ফল, এবং নদীতে গিয়ে পানি পান করে।‌

একদিন সকাল বেলা হাতি ও বানর দুই বন্ধু ঘুম থেকে উঠেই নদীর তীরে হাজির হল। বানর ও হাতি পানি পান করল এবং তাঁরা দুই বন্ধু নদীর দিকে তাকালো।

হঠাৎ তাদের মাথায় একটি প্রশ্ন এলো নদীর উৎস কোথায়? 

তাঁরা দুজন পশ্চিম দিকে পাহাড়ের দিকে তাকালো এবং দেখতে পেল নদীর পানি একটি পাহাড় থেকে আসছে। 

হাতি ও বানর দুই বন্ধু মিলে পাহাড়ে ঝর্ণা খোঁজার জন্য বের হল। নদীর তীর ঘেঁষে পাহাড়ে উঠল। 
হাতি ও বানর পানির ঝর্ণা খুঁজছে

তাঁরা পাহাড়ে উঠার পর দেখল মিঠা পানির ঝর্ণা আরো অনেক দূরে রয়েছে। কষ্ট করে পাহাড়ে উঠার পর যখন তাঁরা পানির ঝর্ণা দেখতে পেল না, তখন তাঁরা অনেক হতাশ হয়ে পড়ল। 
ঝর্ণা খুঁজে না পেয়ে হতাশ হয়ে বসে রয়েছে বানর ও হাতি

তাঁরা দুই বন্ধু বলল “ঝর্ণা দেখা আর হবে না। ঝর্ণা আমাদের থেকে অনেক দূরে। সেখানে আমরা কোনো দিনই যেতে পারবো না। তারা দুজন গাল ফুলিয়ে বসে পড়ল মাটিতে। 

হঠাৎ, হাতির মাথায় একটি বুদ্ধি আসে এবং হাতি 🐘 দৌড়ে পাহাড় থেকে নেমে নদীর তীরে এসে পৌঁছালো। 

হাতির দৌড় দেখে পিছন থেকে বানর 🐒 বলল, “দাঁড়াও বন্ধু, দাঁড়াও বন্ধু! তুমি কোথায় যাচ্ছো? আমাকে নিয়ে যাও।”

দুইজন বন্ধু হাঁপাতে হাঁপাতে নদীর তীরে এসে উপস্থিত হল এবং হাতি নদীর চকচকে পানি দিকে তাকালো। 

একটু দূরে দাঁড়িয়ে আছে বানর। 

হাতি 🐘 নদীর পানি পান করতে লাগলো এবং অনেকক্ষণ পানি পান করল। হাতি অনেক পানি পান করল এবং হাতি পেট ফুলে বেলুন 🎈 মত হয়ে গেল। 

হাতি পানি পান করা শেষ করল, এরপর বানর দিকে মুখ করে তাকালো। 

কিছুক্ষণ পর, হাতি আকাশের দিকে শুঁড় তুলে পানি ঝর্ণা পানি মত ছুঁড়তে লাগলো এবং বানর ও হাতি সেই পানিতে মজা করতে লাগলো। 
হাতির বুদ্ধি ও শুঁড়ের পানি দিয়ে আনন্দ করতে লাগলো: বানর ও হাতি

আর এভাবেই তাঁরা তাঁদের বুদ্ধি দিয়ে একটি নিজস্ব ঝর্ণা আবিষ্কার করল। তাদের অভিজান শেষ হল। অবশেষে হাতির শুঁড়ই হল ঝর্ণা।‌

গল্পের শিক্ষা (Moral of the story) 

বড় কিছু পাওয়ার জন্য শত শত নদী ও পাহাড় পেরোতো হয় না। শুধু মাথায় সামান্য বুদ্ধি থাকলেই নিজের কাছে ও আশেপাশের পরিবেশের মধ্যেই বড় জিনিস পাওয়া সম্ভব। 

হাতি ও বানরের পাহাড়ে পানির ঝর্ণা খোঁজার অভিজান গল্পটির মধ্যে পানির ঝর্ণা খোঁজার জন্য তাঁরা দূর পাহাড়ে না গিয়ে হাতি তাঁর বুদ্ধি দিয়ে নিজের শুঁড়ের মধ্যে পানি নিয়ে ঝর্ণা তৈরি করে। শেষে হাতি ও বানর হাতির শুঁড়ের পানিতে মজা করতে থাকে। 

আরো গল্প পড়ুন, 




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url