সকালে ঘুম থেকে ওঠার পর যেভাবে রায়হান বিছানা গোছায়
সকাল সকাল রায়হান ঘুম থেকে জাগে এবং নিজের বিছানা নিজেই গুছিয়ে রাখে। যেনো তার বিছানা অগোছালো হয়ে না থাকে।
কীভাবে রায়হান প্রতিদিন সকাল বেলা ঘুম থেকে উঠার পর বিছানা ঝেড়ে পরিষ্কার করে চলুন সেই গল্পটি জানি। গল্পটি পরিষ্কার পরিচ্ছন্ন জীবন গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ গল্পের মধ্যে রায়হান জানাবে কীভাবে সকাল বেলা বিছানা প্রস্তুত করে।
সকালে ঘুম থেকে ওঠার পর যেভাবে রায়হান বিছানা গোছায়
৮ বছর বয়সের রায়হান। ছোট্ট রায়হান প্রতিদিন তার মায়ের শেখানো অভ্যাস অনুসরণ করে এবং বিছানা থেকে উঠার পর সে নিজেই তার বিছানা গোছায়।
যদিও বিছানা গোছানোর অভ্যাস সে একদিনে শেখেনি। তার মা তাকে বিছানা গোছাতে হয় কীভাবে তা শিখিয়েছে।
সে এখন সবচেয়ে ভালো ভাবে বিছানা গোছাতে পারে।
রায়হান প্রতিদিন সকাল ৬টায় ঘুম থেকে উঠে। ঘুম থেকে উঠার পর সে তার বিছানা ডান পাশে দাড়াই।
প্রথমে সে তার বিছানার চাদর ঝেড়ে পরিষ্কার করে এবং চাদর অন্য দিকে রেখে বিছানার কুঁচকানো জায়গা গুলো সোজা করে এবং কোন ময়লা থাকলে তা পরিষ্কার করে।
বিছানা এবং চাদর সোজা করার পর রায়হান বিছানার বালিশ বিছানার মাঝামাঝি রাখে। বিছানায় সে একটা সাদা বালিশ মাথার পিছনে রেখে ঘুমায়। তার বালিশ সাথে একটা টেডি বেয়ার ও থাকে, যা সে বৈশাখী মেলায় কিনে ছিল। বাদামি রঙের টেডিটা রায়হান এর সাথেই তার বিছানায় থাকে।
যখন রায়হান রাতে ঘুমাতে যায়, তখন টেডিটা বালিশের বাশ পাশে রেখে ঘুমায় এবং সকালে টেডিটা তার সাদা বালিশের সামনে সাজিয়ে রাখা থাকে।
রায়হান ৫ মিনিটের মধ্যেই তার বিছানা প্রস্তুত করে নেয়। বিছানা গোছানোর পর রায়হান এর ঘর আরো পরিষ্কার, পরিপাটি, এবং সুন্দর দেখাচ্ছিল।
রায়হান নিজের বিছানা গুছিয়ে নিজে অনেক খুশি হল এবং নিজে নিজেকে ধন্যবাদ দিল।
কিছুক্ষণ পর, তার মা রায়হান এর ঘরে প্রবেশ করল এবং তার মা একটি পরিষ্কার, পরিপাটি ঘর দেখে তার মা তাকে ভালো কাজের জন্য কৃতিত্ব দিল।
তার মা তাকে বলল খুবই চমৎকার কাজ করেছো রায়হান। আমি তোমাকে যেভাবে বিছানা গোছাতে বলেছি ঠিক সে ভাবেই বিছানা গুছিয়েছো।
চলো, রায়হান তোমার জন্য তোমার পছন্দের খিচুড়ি রান্না করেছি।
গল্পের শিক্ষা
ঘর হল একটি ব্যক্তিগত ব্যবহার্য্য একটি স্থান, যেখানে ঘুমানো প্রতিটি ব্যক্তির উচিত তার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। বিশেষ করে, নিজের বিছানা নিজেকেই গোছাতে হবে।
গল্পে রায়হান নিজের বিছানা নিজেই গুছিয়ে রাখে এবং সে তাঁর মায়ের কথা শুনে এবং প্রতিদিন বিছানা প্রতিদিন গুছিয়ে রাখে।
আমাদের ও বিছানা গোছাতে হবে নিজেকেই। কারণ, এটি আমাদের সকলের ব্যক্তিগত শোয়ার জায়গায়, যা আমাদের পরিষ্কার রাখা উচিত। বিছানা পরিষ্কার রাখলে বিছানার জীবাণু শরীরে প্রবেশ করতে পারে না এবং শরীর সুস্থ থাকে।
আরো গল্প পড়ুন,
১. যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে উচিত নয় গল্প






অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url