ঘাসফড়িং আর পিপড়ার শিক্ষামূলক ছোট গল্প

ঘাসফড়িং আর পিপড়ার গল্প (মূল গল্পটি) 

ঘাসফড়িং আর পিপড়ার গল্পটি একটি শিক্ষণীয় নীতিকথা। এই গল্পে দেখানো হয়েছে, যারা সময়ের মূল্য বোঝে এবং ভবিষ্যতের কথা চিন্তা করে পরিশ্রম করে, তারাই জীবনে সফল ও নিরাপদ থাকে। অন্যদিকে, যারা শুধু আনন্দ-ফুর্তিতে সময় নষ্ট করে, তারা একসময় বিপদে পড়ে। ছোটদের জন্য এই গল্পটি খুবই উপকারী, কারণ এটি আমাদের পরিশ্রম, দায়িত্ববোধ এবং সময়ের সঠিক ব্যবহারের শিক্ষা দেয়। এটি একটি ঘাসফড়িং এর গল্প, যেখানে শীতকালে ঘাসফড়িং এর খাবার অভাব দেখা দেয়। 
ঘাসফড়িং ও পিঁপড়ার ছবি

ঘাসফড়িং আর পিপড়ার গল্প

শরমের এক দুপুর। চারপাশে রোদ ঝলমল করছে। তখন একটি ঘাসফড়িং ঘাসের উপর তিডিং বিডিং করে খেলা করছিল।

ঘাসফড়িংটি দেখতে পেল, একটি পিপড়া রোদের মধ্যে বড়ো একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছে।

সে পিপড়াকে জিজ্ঞাসা করল, কী সুন্দর দুপুর! আলোয় চারদিক ঝলমল করছে। এমন সময় কী করছ তুমি? এসো, আমরা খেলা করি।

পিপড়া বলল, না ভাই, আমার অনেক কাজ।

ঘাসফড়িং বলল, কী কাজ তোমার?

পিপড়া বলল, শীতকাল এসেসে যাবে। আমি তখন ঘর থেকে বের হতে পারব না। তাই গরমকাল থাকতেই খাবার সঞ্চয় করছি।

ঘাসফড়িং হেসে বলল, শীতকাল আসতে এখনো অনেকদিন বাকি আছে। এসো, আমরা খেলা করি।

পিপড়া বলল, না ভাই, তুমি তোমার কাজ করো, আর আমি আমার কাজ করি।

ঘাসফড়িং ভাবল, পিপড়াটা খুব বোকা। এই ভেবে সে একা একাই তিড়িং বিড়িং করে খেলা করতে লাগল।

দেখতে দেখতে শীতকাল এসে গেল। সূর্যের তাপ কমে গেল। চারপাশ কুয়াশায় ভরে গেল। তখন ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না। খেলতেও পারে না।

তখন সে পিপড়ার বাসায় গিয়ে বলল, পিপড়া ভাই, পিপড়া ভাই, আমার খুব ক্ষুধা পেয়েছে। আমাকে একটু খাবার দেবে?

পিপড়া বলল, আমি আমার খাবার সঞ্চয় করেছি, তোমার খাবার তো সঞ্চয় করিনি। তুমি গরমকালে খাবার সঞ্চয় করোনি কেন?

ঘাসফড়িং বলল, আমি তো তখন খেলা করেছি আর গান গেয়ে বেড়িয়েছি।

পিপড়া বলল, এখন তবে নেচে বেড়াও। সময়ের কাজ সময়ে না করলে কষ্ট তো তোমাকে পেতেই হবে। 

ঘাসফড়িং ও পিপড়ার সারাংশ 

এক গরম দুপুরে একটি ঘাসফড়িং আনন্দ করে খেলছিল। সে দেখল একটি পিপড়া কষ্ট করে খাবার টেনে নিয়ে যাচ্ছে। ঘাসফড়িং তাকে খেলতে ডাকলেও পিপড়া জানাল যে শীতকালের জন্য সে খাবার জমাচ্ছে। কিন্তু ঘাসফড়িং শুধু খেলাধুলা ও গান গেয়ে সময় কাটাল। পরে শীত এলে খাবারের অভাবে সে কষ্টে পড়ে পিপড়ার কাছে সাহায্য চাইতে গেল। তখন পিপড়া তাকে বুঝিয়ে দিল, সময়মতো কাজ না করলে পরে কষ্ট পেতে হয়।

সারমর্ম 

সময়ের কাজ সময়মতো করা উচিত। অলসতা ও আনন্দে সময় নষ্ট করলে ভবিষ্যতে দুঃখ ও কষ্ট ভোগ করতে হয়। অতীতের পরিশ্রম ও দূরদর্শিতা মানুষকে বিপদ থেকে রক্ষা করে। যেমন: পিঁপড়া এখানে সময়ের কাজ সময় মত করেছিল এবং ঘাসফড়িং সময়ের কাজ সময় মত করেনি। 

ঘাসফড়িং ও পিঁপড়ার গল্প প্রশ্ন উত্তর

১. কে বোকা — পিঁপড়া নাকি ঘাসফড়িং?

উত্তর: ঘাসফড়িং বোকা ছিল, কারণ সে সময় নষ্ট করে শুধু খেলাধুলা করেছে এবং ভবিষ্যতের জন্য খাবার সঞ্চয় করেনি।

২. পিঁপড়া কখন খাবার সঞ্চয় করে?

উত্তর: পিঁপড়া গরমকালে শীতের জন্য খাবার সঞ্চয় করে।

৩. পিঁপড়া রোদের মধ্যে কী করছিল?

উত্তর: পিঁপড়া রোদের মধ্যে খাবারের বোঝা টেনে নিয়ে যাচ্ছিল।

৪. ঘাসফড়িং কেন পিঁপড়ার বাসায় গেল?

উত্তর: শীতকালে খাবার না পেয়ে ক্ষুধার্ত হয়ে ঘাসফড়িং পিঁপড়ার বাসায় খাবার চাইতে গিয়েছিল।

৫. ঘাসফড়িং রোদের মধ্যে কী করছিল? 

উত্তর: ঘাসফড়িং রোদের মধ্যে ঘাসের উপর তিড়িং বিড়িং করে খেলা করছিল।
ঘাসফড়িং পাথরের উপরে নাসছে এবং পিপড়া কাজ করছে

ঘাসফড়িং পিঁপড়ার বাসায় এসেছে খাবার চাইতে



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url