রবিনের ফুটবল খেলা ও প্রস্তুতির গল্প

রবিন শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার বিকালে ফুটবল খেলে।‌ অর্থাৎ , সে সপ্তাহের সাতদিন ফুটবল খেলে। কারণ, রবিনের ফুটবল খেলা একটি প্রিয় খেলা। সে প্রতিদিন বিকালে মাঠে ফুটবল খেলে এবং সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসে।‌
রবিন এর ফুটবল খেলার জন্য প্রস্তুতি ও তার বন্ধুরা ফুটবল খেলছে

তেমনি একদিন শনিবার মাঠে ফুটবল খেলতে গেল এবং তাঁরা মাঠে ফুটবল ⚽ খেলল। কীভাবে শনিবার রবিন ফুটবল খেলল ও ফুটবল খেলার জন্য প্রস্তুতি নিল চলুন সেই গল্প পড়ি। 

রবিনের ফুটবল খেলা ও প্রস্তুতির গল্প 

প্রতিদিন আমি বিকাল চারটা থেকে পাঁচটার মধ্যে ফুটবল খেলতে যাই। প্রতিদিনের মতো শনিবার বিকেলে ছুটির দিন খেলতে বের হলাম বন্ধুদের সাথে। 

যদিও ছুটি হোক কিংবা সাধারণ দিন। প্রতিদিন ফুটবল খেলা আমার একটি শখ এবং অভ্যাস। এটি আমাকে শারীরিক এবং মানসিকভাবে পড়াশুনায় খুবই সাহায্য করে। 

যাই হোক, আমি তোমাদের আজকে গল্প শোনাতে যাচ্ছি শনিবারের একটি ফুটবল ম্যাচের আগের প্রস্তুতি এবং আমার বন্ধুর সাথে ফুটবল খেলা নিয়ে। 

প্রথমে আমি আমার ফুটবল ম্যাচের জন্য প্রস্তুতি গ্রহণ করি। প্রস্তুতি গ্রহণের সময় আমি প্রথমে আমার মোজা, জুতা পড়ে নেয়। আমি ফুটবল খেলায় সাদা মোজা পরে খেলতে পছন্দ করি এবং সাদা মোজা আমাকে পড়তে ভালো লাগে। 
রবিন ফুটবল খেলার জন্য সাদা মোজা পরিধান করছে

মোজা ও জুতা পড়া শেষ হলে আমি প্যান্ট এবং টি-শার্ট (জার্সি) পরিধান করি। আমি নীল রংয়ের জার্সি বেশি পছন্দ করি। তাই, শনিবারের খেলায় অংশগ্রহণ করার জন্য আমি নীল রংয়ের জার্সি পরিধান করেছিলাম। 
রবিন ফুটবল খেলার জন্য নীল রংয়ের জার্সি গায়ে পরিধান করছে

হঠাৎ, আমার সোহেল বন্ধু আমাকে ফোন দিয়ে বলল। রবিন তুমি খুবই তাড়াতাড়ি আসো, আমরা খেলা শুরু করে দিব। আর তুমি তোমার ফুটবলটি নিয়ে মাঠে আসো। 

আমি সোহেলকে বললাম ঠিক আছে বন্ধু। আমি খুব তাড়াতাড়ি খেলার মাঠে আসছি। 

আমি জানিনা, কিভাবে তারা আজ এত তাড়াতাড়ি মাঠে চলে এসেছে। 

যাই হোক, আমি তাড়াহুড়া করে জার্সি গায়ে দিলাম এবং আমার ফুটবলটি হাতে নিয়ে মাঠে যাওয়ার জন্য প্রস্তুত হলাম।
রবিন ফুটবল খেলার জন্য নীল রংয়ের জার্সি পরিধান করে আছে ও ফুটবল হাতে নিয়ে আছে

এছাড়াও, আমি একটি ছোট্ট ব্যাগ নিলাম। যেখানে খাওয়ার পানি সহ আবার ফুটবল খেলার যাবতীয় সামগ্রী ছিল। 

এরপর, আমি রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম মাঠে যাওয়ার জন্য। বলটি আমি হাতে নিলাম এবং পিঠে নিলাম ছোট্ট ব্যাগটি। আমাকে দেখে মনে হচ্ছিল পুরোই একজন স্পোর্টস ম্যান। 
রবিন জার্সি গায়ে, ফুটবল হাতে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছে

আমি হাঁটতে হাঁটতে মাঠের কাছাকাছি চলে আসলাম। 

মাঠে যেতেই তিনজন বন্ধুকে আমি দেখতে পেলাম। সোহেল, তানভীর, এবং আলী হোসেন আমাকে দেখে মাত্রই স্বাগত জানালো। আমিও খুব আনন্দিত হলাম এবং তাদের সাথে ফুটবল খেলার জন্য উৎসুক হলাম। 

আমরা কয়েকজন মিলে ফুটবল খেলা শুরু করলাম। আমরা ফুটবল খেলাটি দুটি দলে বিভক্ত হয়ে খেলছিলাম। 
মাঠের মধ্যে রবিন ও তার বন্ধুরা ফুটবল খেলছে

আমার বন্ধুদের মধ্যে আমি সবচেয়ে ভালো ফুটবল খেলোয়াড়। তাই, আমার কাছে সব সময় বল ছিল। আমার ফুটবল দল মোট চারটি গোল করলাম এবং অপর ফুটবল দল দুটি গোল করল। ফুটবল খেলায় আমাদের দল চার দুই ব্যবধানে জিতে গেল। 

আমাদের টিম জিতে যাওয়াই আমরা খুবই মজা করলাম। 

কিছুক্ষণ পর, সন্ধ্যা হয়ে গেল এবং আমরাও ফুটবল খেলা শেষ করলাম। মাগরিবের আযানের আগেই আমরা ফুটবল খেলে সবাই সবার বাড়ি চলে গেল। আমি ও আমার বাড়িতে চলে এলাম।‌

আমি বাড়িতে প্রবেশ করলাম এবং ফ্রেশ হয়ে স্কুলের পড়া পড়তে শুরু করলাম।

গল্পের শিক্ষা (Moral of the story) 

আমাদের প্রতিদিন বিভিন্ন খেলাধুলা করা উচিত। খেলাধুলা আমাদের শারীরিক ও মানসিক ভাবে সুস্থ রাখতে সাহায্য করে। শক্তিশালী শরীর গঠনে সহায়তা করে খেলাধুলা। তাই, প্রতিদিন সখের খেলা খেলুন। সেটা হতে পারে, ফুটবল, ক্রিকেট, সহ অন্যান্য খেলা। 

রবিন সপ্তাহের সাতদিন তার বন্ধুদের সাথে ফুটবল খেলে। ফুটবল খেলা তার প্রিয় খেলা এবং সে একজন ভালো  ⚽ খেলোয়াড়। 


আরো গল্প পড়ুন,




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url