রবিন ও বিথির পার্কে খেলার মজার গল্প

পার্কের ভিতর থাকে মজার মজার অনেক খেলা, যা সকল ছোট ছেলে ও মেয়েরা খেলতে চাই। এই গল্পে বর্ষা, বিথি, ও রবিন তিনজন ভাই-বোন মিলে The children's park এ ঘুরতে গিয়েছিল এবং তাঁরা সেখানে অনেক মজার মজার খেলা খেলেছিল। দোলনা, স্লাইড, নাগরদোলা ও সিস-স সহ আরো অনেক খেলা।  
রবিন ও বিথির পার্কে খেলার মজার মূহুর্ত উপভোগ করছে

রবিন ও বিথির পার্কে খেলার মজার মুহূর্তের গল্প পড়ুন এখনি। দোলনা, স্লাইড, নাগরদোলা ও সিস-স খেলায় তাদের আনন্দের সুন্দর দৃশ্যগুলো দেখুন। 

রবিন ও বিথির পার্কে খেলার মজার মূহুর্ত

দিনটি ছিল শুক্রবার সকাল ৮টা। আমি, বিথি, এবং আমার বড়‌ বোন বেরিয়ে পড়লাম পার্ক ভ্রমনের উদ্দেশ্য। 

টিভিতে শুনলাম আমাদের শহরের মধ্যে নাকি একটা পার্ক তৈরি হয়েছে। পার্কের নাম হল The children's park, যেখানে নাগরদোলা, দোলনা, স্লাইড, seesaw থেকে শুরু করে আরো অনেক মজার খেলার ব্যবস্থা রয়েছে। 

রাস্তা থেকে নামতেই পার্কের সামনে লেখা The children's park। আমরা তিনজনে পার্কের মধ্যে প্রবেশ করলাম। চারিদিকে গাছ পালা, আর ফুলের গাছ। রাস্তার প্রতিটি বাকে একটি থেকে দুটি খেলার সামগ্রী দেখা যাচ্ছে। অনেক জনকে শরীর চর্চা করতে ও দেখলাম। 

পার্কের রাস্তা দিয়ে হাঁটছি হঠাৎ বিথি এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে গেল। আমি বললাম কি হলো বিথি! চলো আমরা পার্কের আরো ভিতরে যায়, পার্কের মধ্যে কি কি আছে তা দেখতে হবে। 

বিথি উত্তরে বলল দেখো রবিন কত বড় নাগরদোলা। 

আমি নাগরদোলা দেখা মাত্রই অবাক হলাম। নাগরদোলাটি দেখতে ছিল অনেক বড় এবং গোলাকার। সেখানে বসার জন্য কেবিন বা আসন ছিল। আসন দেখতে কিছুটা ছোট চা খাওয়া গ্লাসের মত। 

যাইহোক, এরপর আমার ছোট বোন বিথি আমার বড় বোনের হাত ধরে বলল “চলো বর্ষা আপু আমরা নাগরদোলায় চড়ি। আমি কোনো দিন নাগরদোলায় চড়িনি।”

আমি ও বড় আপু কে অনুরোধ করলাম নাগরদোলায় নিয়ে যেতে। তাই বড় আপু আমাদের নাগরদোলার কাছে নিয়ে গেল। 

নাগরদোলায় চড়ার জন্য আমাদের কাছ থেকে ৫০ টাকা করে ১৫০ টাকা টিকিটের জন্য নিল। 

টিকিট কাটার পর আমরা তিনজন একে একে সাবধানে নাগরদোলার আসনে বসে পড়লাম।‌ বসার পর আমরা সেফটি বেল্ট মাজায় বেঁধে নিলাম, যেনো ঝাকুনি বা নাগরদোলা ঘোরার সময় আমরা কেউ না পড়ে যা‌য়। 

আমি খুবই নার্ভাস ছিলাম। তবে, আমাকে খুবই আনন্দ অনুভব হচ্ছি। কারণ আমি প্রথম নাগরদোলা উঠেছিলাম। 

দেখতে দেখতে নাগরদোলার সকল আসনে ছোট-বড় ছেলে মেয়ে দিয়ে ভরে গেল। 

একজন uncle নাগরদোলার সুইচ অন করা মাত্রই নাগরদোলাটি বৃত্তাকার ভাবে ঘুরতে লাগলো। কখনো আমি সবার উপরে, আবার কখনো আমি সবার নিচে এভাবেই নাগরদোলাটি ঘুরছিল। নাগরদোলার উপর থেকে পার্কের খুবই চমৎকার দৃশ্য ও উপভোগ করলাম। 

নাগরদোলায় দোল উপভোগ করছে রবিন ও বিথি

সেখানে আমি একটু আনন্দে বেশি উত্তেজিত হয়ে গিয়েছি এবং আমি খুব জোরে জোরে চিৎকার করছিলাম। 

এরপর, বেশ কিছুক্ষণ ঘোরার পর আমরা তিনজন নাগরদোলা থেকে নেমে আসলাম। 

নাগরদোলা থেকে নামার পর আমি দূরে কিছু ছোট ছোট ছেলেদের হাসি শুনতে পেলাম। যেনো তাঁরা কোনো খুবই মজার একটি খেলা খেলছে। 

আমি বর্ষা আপু কে বললাম, আপু চলো তো ঐ দূরে। কারা যেনো খুব হাসাহাসি করছে দেখে আসি। 

আমার কথা শুনে বর্ষা আপু, আমি এবং বিথি সবাই একসাথে সেখানে গেলাম। । 

কিছু পথ হেঁটে যাওয়ার পর দেখি আমাদের বয়সি কয়েকজন ছেলে মেয়ে স্লাইডারের উপর থেকে নিচে নামছে এবং খুবই হাসছে। 

খেলাটি দেখেই আমার খুব ভালো লাগলো। আমি ও বিথি স্লাইডারের উপর উঠে মজা করতে শুরু করলাম। 
  
স্লাইড করতে করতে আপু কে বললাম তুমি ও আমাদের সাথে আসো। এই খেলা খুবই মজাদার। 

দূর থেকে বর্ষা আপু বললা না আমি এগুলো খেলবো না। আমাকে এই খেলায় মানাবে না তোরাই খেল। 

স্লাইডারটি ছিল একটু উঁচু। স্লাইড করার জন্য আমাদের পিছনের সিঁড়ি দিয়ে উঠার পর নিচে নামতে হচ্ছিল। এটি ছিল বেশ কষ্টকর। কিন্তু, যখন স্লাইডারে বসে পিছলে নামছি, তখন খুবই মজা লাগছিল। 
স্লাইডারে স্লাইড উপভোগ করছে রবিন ও বিথি

একবার বিথি এবং আমি একসাথে স্লাইড করছিলাম। হঠাৎ, দ্রুত পিছলে গিয়ে বিথি আমার উপর এসে পড়ল। আমি এবং বিথি খুবই ব্যাথা পেলাম। কিন্তু কিছুক্ষণ পর আবার আমরা এই খেলাটি খেলতে লাগলো। 

আমরা কয়েক ঘণ্টা এভাবেই আনন্দ করতে করতে কাটালাম। 
হঠাৎ, আপু বললো রবিন অনেক খেলা খেলেছো। এবার পার্কের অন্য কোথাও চলো। 

আমি আর বিথি আপুর কথা শুনে বাধ্য সন্তান এর মত আপু কাছে চলে আসলাম এবং আমরা সবাই আবার পার্কের মধ্যে ঘুরতে লাগলো।

পার্কের মধ্যে ঘুরতে ঘুরতে আমাদের অনেক খিদে পেয়েছিল। তাই, আমরা পার্কের ভিতর একটি দোকান খুঁজে বের করলাম এবং চা, বিস্কুট খেলাম। 

যদিও বিথি একটি চিপস কিনে একা একা খাচ্ছিলো। পরে আপুর কথায় কিছু চিপস আমাকে ও দিল। 

রাস্তা দিয়ে হাঁটছিলাম। রাস্তার একটু পাশেই দেখলাম একটি টুলের উপর একটি তক্তা রাখা। 

আমার মাথায় প্রশ্ন এলো। তাই, বর্ষা আপু কে বললাম এই খেলাটির নাম কি? 

বর্ষা আপু বললো এই খেলাটির নাম হল seesaw game,  যেখানে দুই প্রান্ত সমান ওজনের মানুষ বসে থাকে। এই খেলাটি খেলার সময় একজন উপরে উঠে আবার অন্যজন নিচে নামে। এভাবেই চলতে থাকে খেলা। অর্থাৎ, এই খেলারটি বাংলা নাম হল হল দেখাদেখি খেলা। এখানে একে অপরকে দেখাদেখি করার মাধ্যমে খেলা হয়। 

দেরি না করেই বিথি এবং আমি seesaw খেলা খেলতে লাগলাম। বিথি একপ্রান্তে উঠল এবং আমি অন্য প্রান্তে উঠলাম। 
Seesaw গেম খেলছে বিথি ও রবিন

বসার পর শক্ত করে সামনে থাকা হাতল ধরলাম এবং আমি মাটিতে পা ঠেলা দেওয়া মাত্রই আমি উপরে উঠে গেলাম এবং বিথি নিচে নেমে গেল। আবার বিথি পা দিয়ে মাটিতে ঠেলা দেওয়া মাত্রই বিথি উপরে উঠে গেল। এভাবেই আমরা সেখানে হাসাহাসি করে অনেকক্ষণ খেললাম। 

এরপর, আবার বর্ষা আপু আমাদের ডাকলো এবং আমরা বর্ষা কাছে গেলাম। 

বর্ষা আপু আমাদের বলল চলো এখন আমাদের বাড়ি যেতে হবে। প্রায় সকাল থেকে দুপুর হতে চললো। আমাদের বাড়ি যেতে দেরি হয়ে যাবে। চলো আমরা বাড়ি যাই। 

আমরা তিনজনে বাড়ির পথ ধরলাম। 

পার্কের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা দিয়ে আমরা হাঁটছিলাম। হঠাৎ আমাদের চোখে একটি সুন্দর দোলনা। 

আমি বললাম দেখো বিথি ওই যে সামনে একটা দোলনা। চলো আমরা সেখানে গিয়ে দোল উপভোগ করি। 

বলা মাত্রই বিথি আমার থেকে দ্রুত দৌড়ে চলে গেল দোলনার কাছে। আমিও ছুটলাম পিছু পিছু। আমি বললাম দাঁড়াও দাঁড়াও। কিন্তু বিথি আমার কথা শুনল না। সে দ্রুত গিয়ে দোলনায় চড়ে বসলো এবং আমিও পাশের দোলনায় বসে পড়লাম। 

এরপর আমরা দোলনায় দোল উপভোগ করলাম। 
দোলনায় দোল উপভোগ করছে রবিন ও বিথি
কয়েক মিনিট দোল উপভোগ করার পরেই বর্ষা আপু আমাদের ডেকে বলল তোমরা কি বাড়ি যাবে না। নাকি এখানেই সারাদিন খেলবে। 

আমরা বললাম না আমরা বাড়ি যাব না। তুমি একা বাড়ি চলে যাও। 

বর্ষা আপু একটু রেগে গেল এবং একাই বাড়ি যেতে লাগলো। 

বিথী এবং আমি দেখতে পেলাম আপু একা একা বাড়ি চলে যাচ্ছে। তাই দ্রুত দুজনে একসাথে দৌড় দিলাম এবং বললাম আপু আমাদের নিয়ে যাও আমাদের ভুল হয়ে গেছে। 

বর্ষা আপু দৌড়াতে লাগলো এবং বলল তোদের আমি বাড়ি নিয়ে যাব না। তোমরা এখানেই থাক। 

দাঁড়াও আপু, দাঁড়াও আপু........

আরো গল্প পড়ুন,









এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url