রবিনের প্রিয় খেলা: ফুটবল

ফুটবল হল একটি আন্তর্জাতিক খেলা, যা দলগতভাবে খেলা‌ হয়। এই খেলা ৯০ মিনিটের হয়ে থাকে এবং গোলকিপার সহ ১১ করে দুটি দলে ভাগ হয়ে খেলা হয়। ৯০ মিনিটের খেলার মধ্যে ৪৫ মিনিট বিরতির আগে এবং বিরতির পর আরো ৪৫ মিনিট খেলা হয়। ফুটবল খেলার মধ্যে যে দলের গোল সংখ্যা বেশি তারা জিতে যায় এবং যে দল গোল সংখ্যা কম তারা হেরে যায়।‌ যদি কোন কারণে দুটি দলের গোল সংখ্যা সমান হয়। তাহলে একে ম্যাচ ড্র হিসেবে ধরা হয়।‌
রবিন এর প্রিয় খেলা ফুটবল খেলছে


এই ফুটবল খেলায় রবিন খেলে এবং রবিনের‌‌ প্রিয় খেলা ফুটবল।‌ চলুন জেনে নেওয়া যাক, কেন রবিন ফুটবল খেলা খুব বেশি পছন্দ করে।‌ পৃথিবীতে ক্রিকেট, ব্যাডমিন্টন, কাবাডি, হকি সহ বিভিন্ন খেলা থাকার পরও কেন রবিন ফুটবল কে বেছে নিল চলুন সেই গল্পটি জানি। 

রবিনের প্রিয় খেলা: ফুটবল 

আমি রবিন। আমি ফুটবল খেলতে পছন্দ করি এবং আমার প্রিয় খেলা হল ফুটবল। 

খেলাটি খেলতে আমার বেশ ভালো লাগে।‌ যখন আমি গোল বক্সে গোল দেয়, তখন আমি বেশি আনন্দ অনভব করি। যখন আমি পায়ে বল ⚽ নিয়ে দৌড় দেয় তখন ফুটবল খেলা আমাকে সবচেয়ে বেশি উত্তেজিত করে এবং আমার মজা লাগে। 
রবিন তার পছন্দের ফুটবল খেলায় গোল বক্সে গোল করছে

আমি ফুটবল খেলায় স্ট্রাইকার হিসেবে খেলি। আমার মূল কাজ হল বল নিয়ে গোলকিপার কে বোকা বানিয়ে গোল করা এবং টিমের পক্ষে গোল সংখ্যা বৃদ্ধি করা। আমি বিপরীত টিমের জন্য এক আতঙ্কের নাম। আমাকে সবাই স্ট্রাইকার রবিন হিসেবে চেনে। ফুটবল মাঠের পরিচিতি আমাকে অনেক সময় আমার ব্যক্তিগত জীবন প্রভাবিত করে। অনেকেই আমাকে দেখে অটোগ্ৰাফের আবদার করে। আমি হাসি মুখে ফুটবল ভক্তদের আবদার পূরণ করি। এই জন্য আমি গর্ববোধ করি। 

যাইহোক চলুন একটি মজার গল্প শোনায়। 

বেশ কয়েকদিন হল মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক আমার ফুফাতো ভাই (সোহেল) আমার ফুটবলের পারফরম্যান্স এর কথা শুনে আমাকে ফোন করেছিল। সে আমাকে বলল কিরে রবিন, তুই নাকি বড় মাপের soccer player হয়ে গেছিল? 

আমি প্রশ্ন শুনে বললাম হ্যাঁ সোহেল, আমি ফুটবল খেলতে একটু পছন্দ করি এবং ফুটবল একটু ভালো খেলতে পারি। 

কিন্তু সোহেল তুমি আমাকে soccer player বললে কেন? 

ফোনে সোহেল বলল আরে আমেরিকায় ফুটবল কে soccer বলে। তাই তোমাকে soccer player বললাম।‌

ও তাই বলো। আমি তো ভেবেছিলাম কি নাকি বললি তুই। 

আশা করি, গল্পটি শুনে মজা পেয়েছেন। 

ফুটবল এমন একটি খেলা, যা একলা খেলা যায় না। একসাথে খেলতে হয় বা ফুটবল দলগতভাবে খেলতে হয়। আর এটি দলগত খেলা হওয়াই ফুটবল আমাকে বার বার আকর্ষিত করে। ফুটবলে সকল বন্ধু একসাথে হয়ে খেলা যায়। যেখানে মজা, আনন্দ, উত্তেজনা, সব থাকে। 

Football খেলায় কোনো দল হারে, আবার কোনো দল জিতে। এই হারজিত আমার জীবন চলার পথ কে বুঝতে সাহায্য করে। কারণ, জীবনে সব সময় সব জায়গায় জেতা যায় না, আর কেউ কখনো সব জায়গাতে হারে না। 

ফুটবল আমার প্রিয় খেলা কারণ হল ফুটবল এর মাধ্যমে টাইম ম্যানেজমেন্ট শেখা যায় এবং সময় কতটা মূল্যবান তা বোঝা যায়। যখন আমি ফুটবল খেলি, তখন ফুটবল খেলায় একটি ম্যাচ ৯০ মিনিটের হয়ে থাকে। যদি শেষ ৪ মিনিটে একটি অতিরিক্ত গোল করতে পারলেই ম্যাচ আমরা ড্র করব কিংবা জিতে যাবো এমন পরিস্থিতি তৈরি হয়। তখন বোঝা যায় সময় কতটা গুরুত্বপূর্ণ এবং মূল্যবান।‌ 

আমি ফুটবল খেলতে পছন্দ করি, এর দ্বিতীয় কারণ হল এটি আমার শরীর কে সুস্থ রাখতে সাহায্য করে এবং আমার রোগপ্রতিরোধ ক্ষমতা কে বৃদ্ধি করে। আমি প্রায়‌ ছয় মাসের মধ্যে জ্বর, ঠান্ডা, সহ কোন রোগে‌ আক্রান্ত হইনি। 

আমি তো ভূলেই গেছি, একটা কথা বলতে সেটি হল: আমি প্রতিদিন স্কুল বিরতির পর এবং বিকালে বন্ধুদের সাথে ফুটবল খেলি।‌ খেলাটি আমরা ২২ জন মিলে খেলি। প্রথমে আমরা দুটি দলে ১১ জন ভাগ হয়ে যায় এবং ফুটবল ⚽ খেলা শুরু করি। আমরা সন্ধ্যা পর্যন্ত ফুটবল খেলি।‌

আমি ফুটবল খেলা এতোটাই পছন্দ করি যে, আমি মাঠে গিয়ে ফুটবল খেলার পাশাপাশি টেলিভিশন চ্যানেলে ইংলিশ প্রিমিয়ার লিগের Arsenal (আর্সেনাল), Chelsea (চেলসি), Liverpool (লিভারপুল) এর খেলা দেখি।‌

যখন ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়, তখন আমি ফুটবল বিশ্বকাপের ম্যাচ গুলো টিভিতে দেখি। আমার প্রিয় দল হল আর্জেন্টিনা। 

এছাড়াও, আমি বাংলাদেশের ফুটবল খেলা ও‌ দেখি। হামজা চৌধুরী হল আমার প্রিয় খেলোয়াড়। তার খেলা আমাকে দেখতে অনেক ভালো লাগে। 

ফুটবল খেলা দেখতে যেমন আমার ভালো লাগে, তেমনি নিজে মাঠে নেমে খেলতেও আমি খুব পছন্দ করি। অর্থাৎ, আমি একজন ফুটবল প্রেমী মানুষ যে, উঠতে বসতে ফুটবল নিয়ে কথা বলতে, শুনতে এবং খেলাটি দেখতে পছন্দ করে।‌
রবিন বন্ধুদের সাথে ফুটবল খেলায় আনন্দ উপভোগ করছে

বন্ধুদের সঙ্গে মাঠে ফুটবল খেললে আমার মন আনন্দে ভরে ওঠে। দৌড়ানো, বল পাস করা ও গোল করার চেষ্টা করার মধ্যে আমি এক বিশেষ উত্তেজনা অনুভব করি। ফুটবল আমাকে আনন্দ দেওয়ার পাশাপাশি শরীরকে সুস্থ ও সক্রিয় রাখতে এবং বন্ধুদের সঙ্গে মিলেমিশে থাকতে শেখায়। 

তাই ফুটবল আমার কাছে কেবল একটি খেলা নয়; এটি আনন্দ, স্বাস্থ্য ও বন্ধুত্বের এক সুন্দর অংশ। এ কারণেই ফুটবলই আমার সবচেয়ে পছন্দের খেলা। 

আরো গল্প পড়ুন,





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url