নীল শিয়ালের গল্প
নীল রং মেখে শিয়াল হল বনের রাজা এবং একটি সাধারণ শিয়াল হল নীল শেয়াল।
একটি সাধারণ শেয়াল নীল রং মেখে একটি গোটা বোন রাজস্ব করল। কীভাবে নীল রং শিয়াল কে রাজা বানালো। চলুন গল্লটি একবার পড়ি।
চালাক ও ভন্ড শেয়াল কে নিয়ে মূলত গল্পটি। যেখানে বনের অন্যান্য পশুরা হল প্রজা। গল্পটিতে শেষের দিকে শিয়াল এর হুক্কা হুয়া আওয়াজই তার আসল পরিচয় বুঝতে সাহায্য করবে।
নীল রঙের শিয়ালের গল্প
এক বনে এক শিয়াল থাকত। সে খুব কষ্ট করে প্রতিদিন খাবার খুঁজত। একদিন খাবার খুঁজতে খুঁজতে সে শহরের দিকে চলে গেল।
শহরে ঢুকে সে এক রঙের কারখানা চোখে পড়ল এবং খাবার খুঁজতে খুঁজতে কারখানার ভিতরে ঢুকে পড়ল। সেখানে একটা বিশাল বড় পাত্রে নীল রং গোলানো ছিল। হঠাৎ, শেয়াল নীল রঙের বড় পাত্রটিতে পড়ে গেল। পাত্রটিতে খুব কম পরিমাণে রঙ ছিল, তাই শেয়াল এর প্রাণ বেঁচে গেল।
অনেক কষ্টে পাত্র থেকে উঠল। যখন শেয়াল বনে ফিরল, তখন তার সারা গা নীল রং এ রঙিন হয়ে গেছে।
বনের অন্য জন্তুরা নীল রঙের শিয়াল কে দেখে ভয় পেয়ে গেল। তারা ভাবল, এ নিশ্চয়ই কোনো অদ্ভুত নতুন প্রাণী। সবাই তাকে ভয় পেতে লাগল।
কিছুদিন পর শেয়াল কে দেখে এতোটাই ভয় পেল যে, বনের সকল পশুরা তাঁকে সম্মান দিতে লাগল।
চালাক শিয়ালের মাথায় তখন একটি বুদ্ধি এলো। সে গম্ভীর গলায় বলল, "আমি ঈশ্বরের দূত। ঈশ্বর আমাকে পাঠিয়েছেন তোমাদের রাজা হওয়ার জন্য। আজ থেকে আমিই এই বনের রাজা।"
বাঘ, সিংহ, হাতি সবাই তাকে রাজা মেনে নিল। শিয়াল মহা আনন্দে রাজত্ব করতে লাগল। সে তার নিজের জাত-ভাই শিয়ালদের বন থেকে তাড়িয়ে দিল। কারণ সে ভয় পেত, ওরা তার আসল পরিচয় ফাঁস করে দেয়।
এভাবে বেশ কিছুদিন গেল। একদিন রাতে দূর থেকে শিয়ালদের হুক্কা হুয়া ডাক ভেসে এলো।
রাজার বেশে থাকা নীল শিয়াল নিজেকে আর সামলাতে পারল না। জন্মগত স্বভাব তার ভেতর থেকে বেরিয়ে এলো। সেও সবার সামনে গলা ছেড়ে হুক্কা হুয়া করে ডেকে উঠল।
তার ডাক শুনেই বনের অন্য জন্তুরা বুঝে গেল, এ তো সাধারণ একটা শিয়াল! রেগে গিয়ে বাঘ, সিংহ সবাই মিলে তাকে মেরে তাড়িয়ে দিল।
গল্পের শিক্ষা
রং মেখে সং জেজে বা বেশ ধরে বেশিদিন চলা যায় না। মিথ্যা পরিচয় আর ভণ্ডামি একদিন না একদিন ধরা পড়েই যায়। জন্মগত স্বভাব নিজের আসল পরিচয় তুলে ধরে। তাই, নিজের আসল পরিচয়ে সবার কাছে পরিচিত হওয়া সবচেয়ে উত্তম।
নীল শেয়াল এর গল্প প্রশ্ন ও উত্তর
১০টি সহজ এবং সাধারন প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হল:
১. শিয়াল 🦊 দেখতে কোন রঙের ছিল?
উঃ শেয়াল দেখতে নীল রঙের ছিল।
২. শেয়াল কোথায় রং পেয়েছিল?
উঃ শহরে
৩. কারা নীল শেয়াল কে রাজা মেনে ছিল?
উঃ বাঘ, সিংহ, হাতি সবাই।
৪. নীল শেয়াল আসলে কে ছিল?
উঃ একটি সাধারণ শেয়াল ছিল।
৫. নীল শেয়াল কেন নিজেকে রাজা ভাবতে লাগল?
উঃ বনের অন্যান্য পশুরা ভয় পেতে লাগল এবং নীল শেয়াল নিজেকে রাজা ভাবতে লাগল।
৬. নীল শেয়াল নিজেকে কি দাবি করেছিল?
উঃ ঈশ্বরের দূত।
৭. শেয়াল কেন শহরে গিয়েছিল?
উঃ খাবার খুঁজতে।
৮. কোথায় রঙ ছিল?
উঃ কারখানার মধ্যে বড় একটি পাত্রে।
৯. শেয়াল কি নিজে রঙ মেখে ছিল?
উঃ না, একটি বড় রঙের পাত্রে পড়ে গিয়েছিল।
১০. কীভাবে নীল শেয়াল ধরা পড়ল?
উঃ হুক্কা হুয়া আওয়াজের মাধ্যমে।
আরো গল্প পড়ুন,

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url