রাজা ও তোতা পাখির বুদ্ধির গল্প

তোতাপাখির স্বাধীনতা অর্জনে বুদ্ধি ও কৌশলের অসাধারণ শিক্ষা

মানুষের জীবনে বুদ্ধি ও কৌশলের গুরুত্ব অপরিসীম। অনেক সময় শক্তি বা সম্পদ নয়, বরং সঠিক বুদ্ধিই মানুষকে কঠিন পরিস্থিতি থেকে মুক্তির পথ দেখায়।
রাজা ও তোতা পাখির বুদ্ধির গল্প

এই গল্পে আমরা দেখতে পাই এক রাজা ও তার প্রিয় তোতা পাখির চমৎকার সম্পর্ক, যেখানে একটি ছোট্ট প্রশ্নের মাধ্যমে লুকিয়ে আছে গভীর জীবনবোধ। তোতা পাখির অসাধারণ বুদ্ধিমত্তা আমাদের শেখায় যে স্বাধীনতা মানুষের এবং প্রাণীর সবার কাছেই সবচেয়ে মূল্যবান সম্পদ।

রাজা ও তোতা পাখির গল্প

এক দেশে এক রাজা ছিল। তার ছিল একটি কথা বলতে পারা তোতা পাখি। সে রাজার অনেক প্রিয় একটি পাখি। তার সঙ্গে রাজা আনন্দের সময় গুলো অতিবাহিত করত। 

তোতা পাখিটি যা চাইতো, তাই তাকে দিত। পাখিটি ছিল একটি সুন্দর ও চালাক পাখি। বিভিন্ন সময় পাখিটি রাজার কাছে নানান জিনিস আবদার করত এবং রাজা তার তোতাপাখির প্রায় সকল আবদার পূরণ করত। 

রাজার বাগানে ছিল খুব সুন্দর তোতা পাখিটির বাস। পাখিটা কথা বলতে পারত আর রাজাকে খুব আনন্দ দিত। রাজা পাখিটাকে খুব ভালোবাসতেন।

একদিন রাজা বিদেশে যাওয়ার ইচ্ছে পোষণ করলেন। যাওয়ার আগে তিনি তোতাকে জিজ্ঞেস করলেন, "তোতা, আমি তোমার জন্য বিদেশ থেকে কী আনব? তুমি কি কোন কিছু আমার থেকে চাও? তুমি যা চাইবে, তোমাকে সেটাই দেওয়া হবে" 

চালাক তোতা পাখি বলল, "মহারাজ, আপনি যদি পারেন, আমার মতো বনের অন্য তোতাদের কাছ থেকে একটা খবর জেনে আসবেন। আপনি জিজ্ঞেস করবেন, খাঁচায় বন্দি তোতা কী করে মুক্তি পাবে?"

রাজা উত্তরে বলল আচ্ছা, কথা দিলাম আমি অন্য তোতাপাখিদের থেকে জেনে আসব। তুমি কি অন্য কিছু আরো চাও। 

তোতাপাখি বলল, না মহারাজ আমি অন্য কিছু চাই না। আমার প্রশ্নটার উত্তর জেনে আমাকে বলিয়েন, তাহলেই আমি অনেক খুশি হবো। 

মহারাজ বিদেশে গেলেন। তার নিজের গুরুত্বপূর্ণ কাজ সেরে। তোতা পাখির প্রশ্নের উত্তর পাওয়ার জন্য একটি বনে যাওয়ার জন্য রওনা দিলেন। 

এক বনে তিনি অনেক তোতাপাখি দেখতে পেলেন। রাজা তাদের কাছে গিয়ে বললেন, "আমার বাগানের তোতা জানতে চেয়েছে, খাঁচায় বন্দি তোতা কী করে মুক্তি পায়?"

কোনো তোতা পাখি উত্তর দিল না, হঠাৎ এই কথা শোনামাত্রই একটা বুড়ো তোতা গাছ থেকে টুপ করে মাটিতে পড়ে গেল আর মরে গেল। 

রাজা খুব দুঃখ পেলেন। ভাবলেন, "হায়! আমার প্রশ্ন শুনেই বেচারা মরে গেল।" আমি আর কাউকে এই প্রশ্ন করব না। 

দেশে ফিরে রাজা তার তোতাকে সব খুলে বললেন। এবং রাজা বললেন তোতা তুমি কি জানো আমি যেমনি তোমার প্রশ্ন বনের তোতাপাখি কে বললাম, সাথে সাথেই একটি বুড়ো তোতা পাখি মারা গেল। 

এই কথা শোনামাত্রই রাজার খাঁচার তোতাটাও টুপ করে খাঁচার ভেতর পড়ে গেল। পা উপর দিকে দিয়ে নড়াচড়া বন্ধ করে দিল।

রাজা তো কেঁদে ফেললেন। "হায় হায়! আমার জন্যই আমার প্রিয় তোতাটা ও মরে গেল।" দুঃখে রাজা খাঁচার দরজা খুলে তোতাটাকে বের করলেন।

খাঁচা থেকে বের করতেই মরা তোতা হঠাৎ ফুড়ুৎ করে উড়ে গিয়ে গাছের ডালে বসল। তারপর হাসতে হাসতে বলল, "মহারাজ, বনের সেই তোতা মরে যায়নি। সে আমাকে বুদ্ধি দিয়েছে। বন্দি দশা থেকে মুক্তি পেতে হলে মরার মতো অভিনয় করতে হয়।"

এই বলে তোতা পাখি উড়ে গেল বনের দিকে। রাজা হাঁ করে তাকিয়ে রইলেন। 

গল্পের শিক্ষা (Moral of the story) 

বুদ্ধি থাকলে বন্দি দশা থেকেও মুক্তি পাওয়া যায়। কখনো কখনো জেতার জন্য হারার ভান করতে হয়। আর আসল শিক্ষা হলো, স্বাধীনতার চেয়ে বড় কিছু নেই। 

খাঁচার মধ্যে থাকা তোতা যেমন স্বাধীনতা পায় না বুদ্ধির কারণে। ঠিক তেমনি, জীবনের ছোট্ট কুঁড়ে ঘর থেকে বের হতে চাইলে, বুদ্ধির বিকল্প নেই। বুদ্ধি ছাড়া কখনোই ঘরের বন্দিদশা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। 

আমার পরামর্শ, বুদ্ধি সব সময় নিজের মাথা থেকে বের করতে হবে এবং তারপর মুক্তি লাভ করবেন। এটা সঠিক নয়। সঠিক কাজ হল অন্য সকলের কাছ থেকে বুদ্ধি নিতে হবে, জীবনের প্রতিটি মুহূর্তই। 

রাজা ও তোতা পাখির গল্প থেকে প্রশ্ন ও উত্তর 

১০টি ছোট প্রশ্ন ও উত্তর:

১. প্রশ্ন: এক দেশে কে ছিল?

উত্তর: এক দেশে একজন রাজা ছিল।

২. প্রশ্ন: রাজার প্রিয় পাখিটি কী ছিল?

উত্তর: রাজার প্রিয় পাখিটি ছিল তোতা পাখি।

৩. প্রশ্ন: তোতা পাখিটি কেমন ছিল?

উত্তর: তোতা পাখিটি সুন্দর ও চালাক ছিল।

৪. প্রশ্ন: রাজা কোথায় যাওয়ার ইচ্ছে করেছিলেন?

উত্তর: রাজা বিদেশে যাওয়ার ইচ্ছে করেছিলেন।

৫. প্রশ্ন: রাজা যাওয়ার আগে তোতাকে কী জিজ্ঞেস করেছিলেন?

উত্তর: তিনি জিজ্ঞেস করেছিলেন, বিদেশ থেকে কী আনবেন।

৬. প্রশ্ন: তোতা রাজার কাছে কী জানতে চেয়েছিল?

উত্তর: খাঁচায় বন্দি তোতা কীভাবে মুক্তি পায়।

৭. প্রশ্ন: বনের বুড়ো তোতা কী করেছিল?

উত্তর: সে মাটিতে পড়ে মরার ভান করেছিল।

৮. প্রশ্ন: রাজা দেশে ফিরে কী বললেন?

উত্তর: তিনি বনের ঘটনার কথা তোতাকে বললেন।

৯. প্রশ্ন: রাজার তোতা কী করল?

উত্তর: সেও মরার ভান করল।

১০. প্রশ্ন: গল্পের মূল শিক্ষা কী?

উত্তর: বুদ্ধি থাকলে কঠিন অবস্থা থেকেও মুক্তি পাওয়া যায়।

আরো গল্প পড়ুন, 







এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url